
শেষ আপডেট: 10 March 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড থেকে ঘোষণা করতে চলেছেন তা সবার আগে লিখেছিল দ্য ওয়াল। তা সত্যি প্রমাণিত হতে চলেছে। এও প্রমাণ হয়ে গিয়েছে, সঠিক খবর সবার আগে দেয় দ্য ওয়াল। খবর এখন দ্য ওয়ালেই।
এবার আরও একটি খবর। তা হল রবিবাসরীয় ব্রিগেডে প্রার্থী তালিকায় বড় চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একজনকে প্রার্থী করার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যা অনেকেরই ধারনার বাইরে। সৌজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই তিনি, সেই সারপ্রাইজ প্রার্থী দেশের পূর্বাঞ্চলের মানুষ নন। দেশের পশ্চিমাঞ্চলের লোক। তবে শাহরুখ খানের হাত ধরে কলকাতার মানুষের কাছে, এবং বাংলার মানুষের কাছে খুব চেনা। তিনি সংখ্যালঘু সমাজেরও বটে। বয়স মোটামুটি ভাবে চল্লিশের ঘরে।
সেই প্রার্থীকে কোন আসনে শেষমেশ টিকিট দেওয়া হবে, তা সম্ভবত রবিবার সকালেই স্থির হয়েছে। রাজনীতিতে এরকমই হয়। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সাত সতেরো অঙ্ক কষা চলতেই থাকে। জোড়াফুলের প্রার্থী তালিকা নিয়ে দ্য ওয়াল এর আগেই এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আরও একবার চোখ বুলিয়ে নিতে নিচের ভিডিওটি দেখুন।