Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে এগিয়ে শিবসেনা (উদ্ধব)-কংগ্রেস জোট, অজিত পওয়ারের স্ত্রীকে পিছনে ফেললেন সুপ্রিয়া

৪৮ আসনের মধ্যে ১৩ আসনে সরাসরি একনাথের শিবসেনাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে উদ্ধব ঠাকরের আদি শিবসেনা। দুপুর সাড়ে বারোটা অবধি যা ধারা, তাতে দেখা যাচ্ছে, কিছুটা হলেও এগিয়ে রয়েছেন উদ্ধব। ১৩ আসনের মধ্যে সাতটিতে এগিয়ে আছেন উদ্ধবরা। ছয়টিতে এগোচ্ছেন একনাথ।

মহারাষ্ট্রে এগিয়ে শিবসেনা (উদ্ধব)-কংগ্রেস জোট, অজিত পওয়ারের স্ত্রীকে পিছনে ফেললেন সুপ্রিয়া

মহারাষ্ট্রে দুপুর বারোটার মধ্যে এগিয়ে কংগ্রেস ও উদ্ধব-শিবসেনার জুটি।

শেষ আপডেট: 4 June 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, দিল্লির রাস্তাটা নাকি উত্তরপ্রদেশ দিয়ে যায়। কিন্তু লোকসভা আসনের নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র মহারাষ্ট্রকে কি কেউ উপেক্ষা করতে পারে? এবারের মহারাষ্ট্রের লোকসভা ভোট তো ছিল কার্যত শিবসেনার দুই যুযুধান পক্ষের বিরুদ্ধে মানসম্মানের লড়াই। মোট ৪৮ আসন রয়েছে মহারাষ্ট্রে। ভোটগণনা চলছে ২৮৯ কেন্দ্রে। একদিকে, মহাজুটি জোটে রয়েছে বিজেপি, সঙ্গে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা ও উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপি। তাঁদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শরদ পওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এবং কংগ্রেস। 

৪৮ আসনের মধ্যে ১৩ আসনে সরাসরি একনাথের শিবসেনাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে উদ্ধব ঠাকরের আদি শিবসেনা। দুপুর সাড়ে বারোটা অবধি যা ধারা, তাতে দেখা যাচ্ছে, কিছুটা হলেও এগিয়ে রয়েছেন উদ্ধব। ১৩ আসনের মধ্যে সাতটিতে এগিয়ে আছেন উদ্ধবরা। ছয়টিতে এগোচ্ছেন একনাথ। এক নজরে অন্তত দুপুর সাড়ে বারোটার মধ্যে দেখে নেওয়া যাক সেই আসনের ছবিগুলো:

শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এগিয়ে 
হটকানঙ্গলে, ওসমানাবাদ, নাসিক, মুম্বই সাউথ সেন্ট্রাল, মুম্বই নর্থ ইস্ট, শিরডি ও যবৎমল ভাসিম আসনে।

শিবসেনা (একনাথ শিন্ডে) এগিয়ে
ঠানে, কল্যাণ, মাভাল, মুম্বই নর্থ ওয়েস্ট ও ঔরঙ্গাবাদে। 

এই ১৩ আসনে সরাসরি টক্কর উদ্ধব ও একনাথের। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান অন্তত দুপুর সাড়ে বারোটার মধ্যে সবচেয়ে ব্যবধান বাড়িয়েছেন ওসমানাবাদ থেকে ওমরাজে নিম্বলকর। অজিত পওয়ারের এনসিপির প্রার্থী অর্চনা পাটিলের বিরুদ্ধে প্রায় ৫৯০০০ ভোটে এগিয়ে আছেন ওমরাজ। মুম্বই সাউথ আসনে উদ্ধব বালাসাহেব ঠাকরে দলের শিবসেনা থেকে অরবিন্দ সাওন্ত ৩৪০০০ ভোটে এগিয়ে আছেন। মুম্বই সাউথ সেন্ট্রালে উদ্ধব-শিবসেনার প্রার্থী অনিল দেশাই একনাথ-শিবসেনার প্রার্তী রাহুল শেওয়ালের চাইতে প্রায় ২১,২১০ ভোটে এগিয়ে আছেন। মুম্বই নর্থ-ইস্ট আসনে বিজেপির প্রার্থী মিহির কোটেচার জন্য রোড শো করে গিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু সেখানেও উদ্ধবপন্থী শিবসেনার সঞ্জয় ডিনা পাটিল মিহিরের চাইতে ৮৩৪৯ ভোটে এগিয়ে রয়েছেন। 

পরপর দুই বার সোলাপুর আসন হারিয়ে এবার সোলাপুরে ফের এগিয়ে রয়েছে কংগ্রেস। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের মেয়ে প্রণীতি শিন্ডে সেখানে বিজেপির রাম ভিত্তল সৎপুটের চাইতে ১৪,৯২০ ভোটে এগিয়ে গিয়েছেন।  

এই মুহূর্তে মহারাষ্ট্রের সবচেয়ে হাইভোল্টেজ যুদ্ধ চলছে পুণে জেলার বারামতী আসনে। ১৯৯৬ থেকে এই আসনে জিতে আসছেন শরদ পওয়ার। ২০০৯ সালে এই আসন শরদের হয়ে জেতেন মেয়ে সুপ্রিয়া সুলে। তারপর থেকে সুপ্রিয়াই ওখানে সাংসদ। কার্যত পওয়ার পরিবারের মানসম্মানের সঙ্গে জড়িয়ে এই আসনে এবারে পওয়ার পরিবারে ভাঙনের প্রতিফলন ঘটেছে। এনসিপি ভাগ হয়ে যাওয়ার পর বারামতীতে দাঁড়িয়েছেন পওয়ারের কন্যা সুপ্রিয়া। তাঁর বিপরীতে অজিত পওয়ার দাঁড় করিয়েছেন তাঁর স্ত্রী সুনেত্রা পওয়ারকে। শেষ খবর পাওয়া অবধি, বরামতীতে ৯০০০ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্রিয়া। দুপুর বারোটা অবধি নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সুপ্রিয়া পেয়েছেন ৭৮১৪১ ভোট, পাল্টা সুনেত্রা ৬৮,৮৭৮ ভোটে পিছনে রয়েছেন।  

ওদিকে বিস্তর হাওয়া তুলে মুম্বই নর্থ সেন্ট্রাল আসনে বিজেপির প্রার্থী, ২৬/১১ মামলার অন্যতম সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম ৩৬,৯২২ ভোটে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের চাইতে এগিয়ে আছেন। দুপুর সাড়ে বারোটার হিসেবে মুম্বই নর্থ আসনে একইভাবে কংগ্রেসের ভূষণ পাটিলের চাইতে প্রায় ৭০,০০০ ভোটে এগিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। নাগপুর আসনে ভাল মত এগিয়ে গিয়েছেন অপর এক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে এই লড়াইয়ের জায়গাটাই ছিল না। সেবার মুম্বইয়ের ছ'টি আসনেই কার্যত ছক্কা হাঁকিয়েছিল বিজেপি ও তাঁদের জোটসঙ্গী শিবসেনা। তখনও একনাথ বিদ্রোহ করেননি। শিবসেনা একই ছিল। 


```