Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট দিলেই ফ্রি-তে গরম গরম জিলিপি-পোহা, আইসক্রিম, তবে শর্ত আছে

আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই পাতে পড়বে গরম গরম জিলিপি, পোহা। শেষ পাতে আইসক্রিম।

ভোট দিলেই ফ্রি-তে গরম গরম জিলিপি-পোহা, আইসক্রিম, তবে শর্ত আছে

ভোট দিলেই বিনামূল্যে মুখরোচক খাবার।

শেষ আপডেট: 24 April 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মরশুম চলছে। ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে হরেক রকম অফার চলছে চারদিকে। কেউ খাওয়াচ্ছে ফুলকো লুচি-ছোলার ডাল, আবার কেউ গরম গরম জিলিপির লোভ দেখাচ্ছে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। দ্বিতীয় দফায় ভোট হবে শুক্রবার। ভোট চলাকালীন ভোটারদের দারুণ চমক দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশের ইনদওরের জেলা প্রশাসন।

চমকটা আর কিছুই নয়, রসেবশে পেটপুজো। আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই পাতে পড়বে গরম গরম জিলিপি, পোহা। শেষ পাতে আইসক্রিম। আবার চাউমিন, মাঞ্চুরিয়ানের আয়োজনও আছে। শুধু ভোটটা দিতে হবে। আর মানতে হবে শর্ত।

কী শর্ত?

ইনদওর প্রশাসন জানিয়েছে, ভোটটা দিতে হবে সকাল সকাল। একদম ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ৭টা থেকে ৯টার মধ্যে ভোট দিয়ে বেরোতে পারলেই বিনামূল্যে পছন্দের খাবার পাবেন ভোটাররা। আর ইনদওরের একেবারে খাস চাট-চৌপাট্টির স্ট্রিট ফুড স্টল ’৫৬ দুকান’ থেকেই মুখরোচক খাবার আসবে ভোটারদের জন্য।

’৫৬ দুকান’ ট্রেডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলছেন, ভোটারটা সকাল সকাল ভোট দিলেই ফ্রি-তে তাঁদের দেওয়া হবে গরমাগরম জিলিপি ও পোহা। চাট-চৌপাট্টির সেরা দোকান থেকে খাবার বানিয়ে আনা হবে। প্রবীণ ভোটার ও যাঁরা নতুন ভোট দেবেন সেই তরুণরা যদি একদম সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোট দিতে পারেন তাহলে তাঁদের পোহা-জিলিপির সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে আইসক্রিম। শুধু আঙুলে ভোটের কালিটা দেখাতে হবে।

ইনদওরে এবার ভোটার সংখ্যা ২৫.১৩ লক্ষ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইনদওর লোকসভা কেন্দ্র থেকে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এবার সেই হার বাড়াতেই নানারকম চমক দেওয়ার কথা ভাবছে প্রশাসন।

জেলাশাসক আশিষ সিং বলছেন, ভোটারদের ভোটদানে উৎসাহ দিতেই বিশেষ পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পেটপুজো তো আছেই। শুধু ব্রেকফাস্ট নয়, সকাল সকাল ভোট দিলে ভোটারদের ফ্রি-তে চাউমিন, মাঞ্চুরিয়ানও খাওয়ানো হবে।


```