Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দু’জন ছাড়া সবার কাছে ভোট চাইব, কোন দু’জনকে বাদের খাতায় রাখলেন তাপস?

'একটা ভোটও যেন মিস না হয়', তা নিশ্চিত করতে সকাল সন্ধে জনসংযোগ করে বেড়াচ্ছেন তাপসবাবু। সাধারণ ভোটার তো বটেই প্রবীণ রাজনীতিক তাপস রায় এমনকি পৌঁছে গিয়েছেন রাজ্য সিপিএমের অফিস আলিমুদ্দিন স্ট্রিটে।

দু’জন ছাড়া সবার কাছে ভোট চাইব, কোন দু’জনকে বাদের খাতায় রাখলেন তাপস?

তাপস রায়।

শেষ আপডেট: 24 April 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল। টানা চার দশক উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তাপস রায়। লোকসভা ভোটের মুখে বরাহনগর বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন তাপস। বিজেপির টিকিটে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে ভোটেও লড়ছেন।

'একটা ভোটও যেন মিস না হয়', তা নিশ্চিত করতে সকাল সন্ধে জনসংযোগ করে বেড়াচ্ছেন তাপসবাবু। সাধারণ ভোটার তো বটেই প্রবীণ রাজনীতিক তাপস রায় এমনকি পৌঁছে গিয়েছেন রাজ্য সিপিএমের অফিস আলিমুদ্দিন স্ট্রিটে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছ থেকে আর্শীবাদ গ্রহণ করেছেন। বুধবার সকালে তাপসকে আবার দেখা গেল শ্যামবাজারে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে! 

সাংবাদিকরা তাপসের কাছে জানতে চান, শশী পাঁজাকে ভোট দেওয়ার কথা বললেন কি? বেশ জোরের সঙ্গে জবাব তাপস বলেন, "একশ বার! আমার কাজটা কী? আমার কাজটাই তো এখন ১৫ লক্ষ মানুষের কাছে ভোট ভিক্ষা চাওয়া, আমি সেটাই করছি। তবে ২ জন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা চাইতে যাব!"

কে এই ২ জন? মুচকি হেসে রহস্য জিইয়ে রেখে প্রবীণ রাজনীতিক তাপস বলেন, "সেটা আমি বলব না, তোমরা বুঝে নাও!"

পর্যবেক্ষকদের মতে, উত্তর কলকাতার এবারের তৃণমূল প্রার্থী তথা পাঁচ বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নয়নার কথা বোঝাতে চেয়েছেন তাপস। নয়না চৌরঙ্গী বিধানসভার বিধায়ক। 

তৃণমূলে থাকাকালীন তাপস-সুদীপের সম্পর্ক ছিল সাপে -নেউলে। সুদীপকে অপছন্দ বলেই প্রবীণ রাজনীতিক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, তাপস মনে করেন তাঁর বাড়িতে ইডির তল্লাশির নেপথ্যেও রয়েছেন সুদীপ। 

তণমূলে থাকাকালীনও বারে বারে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে বিষেগাদার করেছেন তাপস। দল ছাড়ার কিছুদিন আগে অভিযোগ করেছিলেন, "সুদীপ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পছন্দ করেন না। উত্তর কলকাতায় উনি সমান্তরাল ব্যবস্থা চালাতে চান। ভুলে গেলে চলবে না, উনি ৬ বছরের জন্য দল ছেড়েছিলেন। বলেছিলেন, ৬ মাসের মধ্যে তৃণমূল উঠে যাবে। সেই সময় আর যা বলেছিলেন, সেই সব কাগজ রেডি করেছি।"

সম্প্রতি নেতাদের প্রোডাক্টিভিটির প্রসঙ্গ তুলেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, ত্রিশ-চল্লিশ বছর বয়সে যেরকম দৌড় ঝাঁপ করে কাজ করা যায়, সত্তর বছর বয়সে সেই প্রোডাক্টিভিটি থাকে না। 

এক্ষেত্রেও সুদীপকে খোঁচা দিয়ে সেই সময় তাপস বলেছিলেন, "ও হল সাদা হাতি। আনপ্রোডাক্টিভ। অনুৎপাদক।"


```