
বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় কত ভোট পড়ল সেই তথ্য জানিয়েছে কমিশন (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 25 May 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: প্রথম পাঁচ দফার তুলনায় রাজ্যের ষষ্ঠ দফার ভোট ঘটনাবহুল। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর বাদে বাকি সব কটি কেন্দ্রেই এদিন অশান্তির খবর সামনে এসেছে। গড়বেতায় হামলার মুখে পড়েন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। এছাড়াও তমলুক, ঘাটাল, মেদিনীপুরে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। কমিশন সূত্রের খবর, বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৭৭.৯৯ শতাংশ। ফলে সর্বশেষ ভোটের হার আরও কয়েক শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে রয়েছে বাংলার ৮টি আসন। শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।
বাংলার যে আটটি কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। কমিশনের প্রকাশিত ভোটের হারে শীর্ষে রয়েছে বিষ্ণুপুর। সেখানে ভোটের হার ৮১.৪৭ শতাংশ। যুগ্মভাবে ভোটের দ্বিতীয় স্থানে রয়েছে তমলুক ও ঝাড়গ্রাম। দুটি এলাকাতেই বিকেল পাঁচটা পর্যন্ত প্রদত্ত ভোটের হার যথাক্রমে ৭৯.৭৯ ও ৭৯.৬৮ ।
এক ঝলকে দেখে নিন কোন কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল-