Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবরোধ ঘিরে সন্দেশখালিতে উত্তেজনা! আহত পুলিশ কর্মীর গাড়ি আটকে দিলেন রেখারা

ভোটকে ঘিরে শনিবার সকাল থেকেই দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। ভোট শেষেও সেই অশান্তি অব্যাহত।

অবরোধ ঘিরে সন্দেশখালিতে উত্তেজনা! আহত পুলিশ কর্মীর গাড়ি আটকে দিলেন রেখারা

সন্দেশখালিতে পথ অবরোধে বিজেপির মহিলা কর্মী, সমর্থকরা।

শেষ আপডেট: 1 June 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: ভোটকে ঘিরে শনিবার সকাল থেকেই দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। ভোট শেষেও সেই অশান্তি অব্যাহত।

এবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মী, সমর্থকরা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির বয়ারমারিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে রেখাকে বচসাতেকে জড়িয়ে পড়তেও দেখা যায়। গোটা ঘটনাকে ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে সন্দেশখালিতে।

রেখার অভিযোগ, "তৃণমূল বিজেপি কর্মী-সমর্থকদের ওপরে হামলা চালাল। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে আমাদের কর্মীদের অবরোধ তুলতে সক্রিয় হয়ে ওঠে।"

সূত্রের খবর, ধস্তাধস্তিতে দু'পক্ষের বেশ কয়েকজন জখমও হন। এরপরই আরও কর্মী সমর্থকদের নিয়ে বয়ারমারির রাস্তা অবরোধ শুরু হয়। তাতে আটকে পড়ে পুলিশের একটি গাড়িও। গাড়িতে ছিলেন পুলিশের এক কর্মীও। তবে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় পুলিশের গাড়িটিকে অন্য পথে ঘুরে যেতে হয়।

রেখা বলেন, "তৃণমূলের মারধরে আমাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তদের না গ্রেফতার করা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।"


```