দ্য ওয়াল ব্যুরো: সপ্তম তথা শেষ দফার ভোট সারা হল দেশজুড়়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া, মোটের ওপর শান্তিতেই ভোট সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৭টি আসনে ভোট হয়েছে এদিন। বড় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি কোথাও।
কমিশন সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত দেশে ৫৮.৩৪ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের নিরিখে শীর্ষে উঠে এসেছে, অসম। ৫টি আসনে সেখানে ভোটের হার ৭০.৬৬ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৬৯.৮৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে। আটটি আসনে ভোটের হার ৫২.৭৪ শতাংশ।
দেখে নিন বাকি রাজ্যগুলিতে কোথায় কত ভোটের হার বিকেল ৫টা পর্যন্ত।
১) জম্মু ও কাশ্মীর, ভোট হয়েছে ১টি আসনে, ভোটের হার ৬৭.২২ শতাংশ
২) কেরালা, ভোট হয়েছে ২০টি আসনে, ভোটের হার ৬৩.৯৭ শতাংশ
৩) কর্নাটক, ভোট হয়েছে ১৪টি আসনে, ভোটের হার ৬৩.৯০ শতাংশ
৪) রাজস্থান, ভোট হয়েছে ১৩টি আসনে, ভোটের হার ৫৯.১৯ শতাংশ
৫) মধ্যপ্রদেশ, ভোট হয়েছে ৬টি আসনে, ভোটের হার ৫৪.৮৩ শতাংশ
৬) মহারাষ্ট্র, ভোট হয়েছে ৮টি আসনে, ভোটের হার ৫৩.৫১ শতাংশ
৭) বিহার, ভোট হয়েছে ৫টি আসনে, ভোটের হার ৫৩.০৩ শতাংশ
৮) উত্তরপ্রদেশ, ভোট হয়েছে ৮টি আসনে, ভোটের হার ৫২.৭৪ শতাংশ
গত ১৬ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পরে ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছিল ভোট। আজ, শনিবার অর্থাৎ ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। ভোটগণনা হবে ৪ জুন। তবে ভোট শেষ হওয়ার পরেই বিভিন্ন সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা সামনে আনতে শুরু করছে। এই নিয়ে কৌতূহল তুঙ্গে।