Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তফসিলি আসনে হারানো জমি উদ্ধার করল তৃণমূল

পশ্চিমবঙ্গের  ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থী ডঃ প্রণত টুডুকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। আলিপুরদুয়ার আসনে বিজেপি জিতলেও জয়ের মার্জিন কমেছে অনেকটাই।

তফসিলি আসনে হারানো জমি উদ্ধার করল তৃণমূল

শেষ আপডেট: 4 June 2024 22:42

দ্য ওয়াল ব্যুরো: তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত বেশ কয়েকটি আসনে নিজেদের হারানো জমি উদ্ধার করল তৃণমূল। তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত দুটি আসনের একটিও নিজেদের দখলে নিল রাজ্যের শাসকদল। পশ্চিমবঙ্গের  ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থী ডঃ প্রণত টুডুকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। আলিপুরদুয়ার আসনে বিজেপি জিতলেও জয়ের মার্জিন কমেছে অনেকটাই।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থী জন বার্লা। ২ লক্ষ ৪৩ হাজার ভোটে জিতেছিলেন তিনি। তবে এবার বিজেপির প্রার্থী মনোজ টিজ্ঞা জয়ী হলেও ব্যবধান কমেছে অনেকটাই। এবার তিনি জয়ী হয়েছেন ৭৫ হাজার ভোটে। অন্যদিকে ঝাড়গ্রামের  প্রার্থী ডাঃ প্রণত টুড়ুকে ১ লাখ ৭৪ হাজার ৪৮ ভোটে হারিয়ে এই আসনটি পুরুদ্ধার করল শাসকদল। 

তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত কোচবিহার আসনটিতেও এবার জয় হাসিল করেছে তৃণমূল। বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত জয়নগর,মথুরাপুর,আরামবাগ ও বর্ধমান পূর্ব আসনেও জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। এই আসনগুলি অবশ্য তৃণমূলের দখলেই ছিল।


```