Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল ঝাড়গ্রামে জিতলেও পুর এলাকায় কমল ভোট, বীরবাহার ওয়ার্ডেও হার

২০১৯ এর লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী কুনার হেমব্রম। ২০২৪ এর লোকসভা ভোটের মাস-দুয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।

তৃণমূল ঝাড়গ্রামে জিতলেও পুর এলাকায় কমল ভোট, বীরবাহার ওয়ার্ডেও হার

বীরবাহা হাসদা-কালীপদ সোরেন

শেষ আপডেট: 7 June 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: বিজেপির প্রার্থী ডাক্তার প্রণত টুডুকে ১ লক্ষ ৭৪ হাজার ৪৮ ভোটে হারিয়ে ঝাড়গ্রাম আসনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। কিন্তু ঝাড়গ্রাম পুরসভায় ১১ টি ওয়ার্ডে হার হয়েছে তাঁর। এরমধ্যে রয়েছে  মন্ত্রী বীরবাহা হাঁসদার বাসস্থান ১৮ নম্বর ওয়ার্ডও। ঝাড়গ্রাম আসনে জয় এলেও বিষয়টি ভাবাচ্ছে জেলা নেতৃত্বকে।

২০১৯ এর লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী কুনার হেমব্রম। ২০২৪ এর লোকসভা ভোটের মাস-দুয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এবার এই আসনে বিজেপি প্রার্থী করে ঝাড়গ্রাম হাসপাতালের ডাক্তার প্রণত টুডুকে। তাঁকে হারিয়েই এবার ঝাড়গ্রাম আসনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। ৭ লাখ ৪৩ হাজার ৪৭৮টি ভোট পেয়েছেন কালীপদবাবু। অন্যদিকে ডাক্তার প্রণত টুডু পেয়েছেন ৫ লক্ষ ৬৯ হাজার ৪৩০ টি ভোট। 

কালীপদবাবু জয়ী হলেও ঝাড়গ্রাম পুর এলাকা কিন্ত তাঁর দিক থেকে মুখ ঘুরিয়েছে। মন্ত্রী বীরবাহা হাঁসদার ১৮ নম্বর ওয়ার্ড -সহ পুর এলাকার ১১ টি ওয়ার্ডে হার হয়েছে তৃণমূলের। একটা ওয়ার্ডে টাই হয়েছে, বাকি পাঁচটায় কোনওরকমে এগিয়ে থাকা। এই হল এবারের ঝাড়গ্রাম পুর এলাকার ভোটচিত্র। সূত্রের খবর, ২০২২ সালে পুরভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট প্রায় অর্ধেক হয়ে গেছে। জেলার একমাত্র পুর এলাকায় এমন ফলে জয়ের আনন্দ ফিকে হয়েছে।

পুরবাসীরা খারাপ ফলের জন্য তৃণমূলের কাউন্সিলরদেরই দুষছেন। তাঁরা বলেন, "পুর এলাকার পরিষেবা তলানিতে। দরকারেও পাশে পাওয়া যায় না কাউন্সিলরদের। সেই কারণেই মুখ ফিরিয়েছেন সাধারণ মানুষ।" তবে জয়ী সাংসদ কালীপদ সোরেন মনে করেন,দলীয় নেতৃত্ব ঠিক মতো জনসংযোগ করতে পারেননি। তাই পুরসভায় খারাপ ফল হয়েছে। প্রকাশ্যে না হলেও মন্ত্রী বীরবাহার উপরেও আসছে দায়ভার। কারণ পুরসভার দলীয় প্রচার কমিটির শীর্ষে ছিলেন তিনি। যদিও বীরবাহা বিষয়টি এড়িয়ে গিয়েছেন।


```