Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Lok Sabha Election Result 2024 গণনাকে কেন্দ্র করে ব্যারাকপুর, মুর্শিদাবাদে উত্তেজনা

গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় কাউন্টিং সেন্টারের বাইরে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Lok Sabha Election Result 2024 গণনাকে কেন্দ্র করে ব্যারাকপুর, মুর্শিদাবাদে উত্তেজনা

কাউন্টিং সেন্টারের বাইরে উত্তেজনা।

শেষ আপডেট: 4 June 2024 08:50

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় আটটা বাজতেই শুরু হয়েছে গণনা পর্ব। এদিকে গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় কাউন্টিং সেন্টারের বাইরে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

সাত সকালে ব্যারাকপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুনের অভিযোগ, "গণনাকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা তৈরির জন্য প্রচুর লোক জড়ো করেছিল তৃণমূল। পুলিশকে বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি।" অন্যদিকে অর্জুনের এই অভিযোগের মধ্যেই তৃণমূলের তরফে 'পাল্টু রাম' বলে কটাক্ষ করা হয়। যা শুনে তেড়ে যান বিজেপির কর্মীরা। গণনাকেন্দ্রের গেটের সামনে দু'পক্ষের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার প্রশাসনের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল ৬টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ তুলে দিলীপ বলেন, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হতে পারে। 

অন্যদিকে বহরমপুর লোকসভার গণনা কেন্দ্রে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার নির্বাচনী এজেন্ট মলয় মহাজন জানিয়েছেন, বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভা, নওদা বিধানসভা ও রেজিনগর বিধানসভার গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লোকজন নির্দল এজেন্টদের আগে থেকেই বসিয়ে জায়গা দখল করে রেখেছে। ফলে বিজেপি এজেন্টদের বসার জায়গা হচ্ছে না। বারবার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে জানিয়েও কাজ হয়নি বলে জানিয়েছে বিজেপি এজেন্ট।

ঘটনার প্রতিবাদে এদিন বহরমপুরে গণনাকেন্দ্রের বাইরে বিক্ষোভও দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা।


```