Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথের বাইরে ক্ষমা চাইলেন বিজেপি প্রার্থী, রাজু বিস্তাকে দেখে গলে জল তৃণমূল কর্মীরা

ভোটকেন্দ্রের বাইরে 'জয় শ্রীরাম' স্লোগান, দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ক্ষমা চাইতেন বরফ গলে জল।

বুথের বাইরে ক্ষমা চাইলেন বিজেপি প্রার্থী, রাজু বিস্তাকে দেখে গলে জল তৃণমূল কর্মীরা

দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 26 April 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: বুথের বাইরে রাজু বিস্তাকে দেখেই মুর্হুমুর্হু ‘জয় শ্রীরাম’ স্লোগান। বিজেপি কর্মী-সমর্থকদের উন্মাদনা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন তৃণমূল কর্মীরা। বিস্তাকে ঘিরে রেখে শুরু হল বিক্ষোভ। ভোট কেন্দ্রের সামনে তখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি। শেষে বিজেপি কর্মীদের হয়ে ক্ষমা চাইলেন রাজু বিস্তা। আর তাঁকে ক্ষমা চাইতে দেখেই বরফ গলে জল। তপ্ত পরিবেশ নিমেষে শান্ত।

বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে স্কুটিতে চেপে বুথ ভ্রমণে বেরিয়েছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া ভোট কেন্দ্রের সামনে আসতেই তাঁকে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে।

বুথের বাইরে ঘন ঘন জয় শ্রীরাম স্লোগান শুনে চটে যান তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁরা বিক্ষোভ শুরু করেন। রাজু বিস্তাকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি ক্রমে অশান্ত হয়ে উঠতে শুরু করে। তৃণমূলের দাবি, ভোটকেন্দ্রের বাইরে এমন স্লোগান দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না। এই নিয়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলাও শুরু হয়ে যায়।

কিন্তু রাজু বিস্তা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন। তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে তিনি নিজেই প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, “কেউ যদি এরকম করে থাকেন, তাহলে সত্যিই ভুল হয়েছে। নির্বাচন চলাকালীন এরকম করা উচিত নয়। সে তৃণমূলেরই সমর্থক হোক কিংবা বিজেপির।” আর বিস্তা ক্ষমা চাইতেন নিমেষে পরিবেশ শান্ত হয়। বরফ গলে জল হয়ে যায় বিক্ষোভকারীদের! তাঁরাও হেসে ফেলেন। ভোটবঙ্গে এ ছবি নিঃসন্দেহের রাজনৈতিক সহিষ্ণুতার নিদর্শন।

এবারের লোকসভা ভোটে দার্জিলিং থেকে ফের একবার নির্বাচনে লড়ছেন বিদায়ী সাংসদ রাজু বিস্তা। তাঁর উল্টো দিকে ভোটে লড়ছেন তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনীশ তামাং। অন্যদিকে আবার বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও এবার রাজু বিস্তার বিরুদ্ধে গিয়ে লোকসভা ভোটে নেমেছেন নির্দল প্রার্থী হয়ে। 


```