Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোমাবাজি, ভুয়ো এজেন্ট, হাতাহাতিতে উত্তপ্ত মুর্শিদাবাদ

কলার ধরে ভুয়ো এজেন্ট বের করলেন মহম্মদ সেলিম

বোমাবাজি, ভুয়ো এজেন্ট, হাতাহাতিতে উত্তপ্ত মুর্শিদাবাদ

ভোটের সকালে উত্তপ্ত মুর্শিদাবাদ।

শেষ আপডেট: 7 May 2024 10:29

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হতেই মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। অশান্তি রুখতে ময়দানে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। বুথ থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে বের করে দেন তিনি। যদিও অশান্তির অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এদিন ভোটগ্রহণ চলছে মালদহ (‌উত্তর)‌, মালদহ (‌দক্ষিণ)‌, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে। ইতিমধ্যে ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে। ডোমকলেও বোমাবাজির অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদের জলঙ্গিতে ২৮২ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণনগর মাঠপাড়ার ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা। অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি সামলায়। হরিহরপাড়ায় বোমাবাজির ঘটনায় পরিস্থিতি সামাল দিতে এসেছে কুইক রেসপন্স টিম।


মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার পাথরঘাটায় ভোটারদের ভয় দেখানোর উদ্দেশে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বাম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথে বাম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। 

এদিকে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। ৮৮ নম্বর বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি। এরপরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের ব্লক সভাপতিকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠেছে ধনঞ্জয়ের বিরুদ্ধে। এদিকে, মুর্শিদাবাদের গোপীনাথপুরে ‘ভুয়ো’ এজেন্ট ধরলেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।


```