Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

লোকসভা ভোটে ধনীতম প্রার্থীর ব্যাঙ্ক ব্যালেন্স ৬২২ কোটি, দ্বিতীয় দফায় কোটিপতিদের ভিড়

লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায় কোটিপতিদের ভিড়। ধনীতম ও দরিদ্রতম ভোটারের তালিকা জেনে নিন।

লোকসভা ভোটে ধনীতম প্রার্থীর ব্যাঙ্ক ব্যালেন্স ৬২২ কোটি, দ্বিতীয় দফায় কোটিপতিদের ভিড়

দ্বিতীয় দফায় কোটিপতি ভোটারদের ভিড়।

শেষ আপডেট: 26 April 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফায় ধনীতম প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৭১৫ কোটি। সকলকে পেছনে ফেলে ধনীতম লোকসভা প্রার্থী ছিলেন কমলনাথের ছেলে নকুল নাথ। দ্বিতীয় দফাতেও কোটিপতি প্রার্থীদের ভিড়। নকুল নাথকে জোর টক্কর দিচ্ছেন কংগ্রেসেরই ভেঙ্কটরামানে গৌড়া।

কর্নাটকের মাণ্ড আসন থেকে লড়ছেন ভেঙ্কটরামানে। তাঁর প্রতিদ্বন্দ্বী এইচডি কুমারস্বামী। ভেঙ্কটরামানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এখন ৬২২ কোটি টাকা। তিনিই লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ধনীতম প্রার্থী।

সবমিলিয়ে ৮৯টি আসনে ভোট হচ্ছে শুক্রবার। প্রার্থীদের তালিকায় রয়েছে রাহুল গান্ধী, রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনীর মতো হেভিওয়েটদের নাম। তবে সেই লড়াইয়ের মধ্যে নজর কাড়ছে প্রার্থীদের সম্পদের পরিমাণ।

ধনী প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে কংগ্রেস নেতার নাম। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশকে প্রার্থী করা হয়েছে বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্র থেকে। তাঁর সম্পদের পরিমাণ ৫৯৩ কোটি টাকা। শুক্রবারের প্রার্থীদের মধ্যে তৃতীয় ধনীতম প্রার্থী বলিউড তারকা হেমা মালিনী। ২৭৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন কংগ্রেসের সঞ্জয় শর্মা ও জেডিএসের এইচডি কুমারস্বামী। সঞ্জয় শর্মার সম্পত্তির পরিমাণও কম নয়, ২৩২ কোটির। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সম্পত্তি ২১৭.২১ কোটি। কোটিপতি প্রার্থীদের তালিকায় তাঁর নাম পাঁচ নম্বরে।

অন্যদিকে, দ্বিতীয় দফায় দরিদ্রতম প্রার্থীর হাতে রয়েছে মাত্র ৫০০ টাকা। এই সম্বল নিয়েই মহারাষ্ট্র থেকে লড়ছেন নির্দল প্রার্থী লক্ষ্মণ নাগরাও পাটিল। কেরলের কাসারগড় কেন্দ্রের নির্দল প্রার্থী রাজেশ্বরী কেআর মাত্র ১ হাজার টাকা নিয়েই ভোটের ময়দানে নেমেছেন। কর্নাটকের তিন প্রার্থী-সহ মোট ৬ জন কার্যত কপর্দকশূন্য অবস্থায় ভোটযুদ্ধ লড়ছেন।


```