Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্যে চার কেন্দ্রে তৃতীয় দফার ভোট শুরু হল, সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চার কেন্দ্র--মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রাজ্যে চার কেন্দ্রে তৃতীয় দফার ভোট শুরু হল, সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

তৃতীয় দফার ভোট শুরু হল।

শেষ আপডেট: 7 May 2024 07:36

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চার কেন্দ্র--মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

তৃতীয় দফায় মালদহে দুটি আসনে ভোট। সেখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ১৪৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যার থেকে কম। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা। এই বিধানসভাগুলি হল সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ইংরেজবাজার, মানিকচক, ফারাক্কা, সামশেরগঞ্জ। অপর দিকে, উত্তর মালদহতে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হল- হবিবপুর, গাজোল, চাঁচোল,মালদা, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর।

মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র ভগবানগোলাতে উপনির্বাচন আজ। শান্তিপূর্ণ ভোটের জন্য ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোট শুরুর পর থেকেই বিক্ষিপ্ত অশান্তি খবর আসছে চার কেন্দ্র থেকেই। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁতিপাড়ার কাছে বিজেপি এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ।

ভোটের আগের রাতে সোমবার উত্তপ্ত হয়েছে ডোমকল। কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রায়পুরগ্ৰাম পঞ্চায়েতের কুপিলা গ্ৰামে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি হয়।

লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হচ্ছে। এই ২৭টি কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ভগবানগোলা এবং বরাহনগরও। এই ভগবানগোলা বিধানসভা এলাকায় রাজাবাটি বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে।


```