Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তামিল পান্ডিয়ান কি ওড়িশার বিধানচন্দ্র হতে পারেন?নবীনের জোড়া শঙ্খে ফুঁ দেওয়ার ডাকে জল্পনা

১৩ মে থেকে ওড়িশায় চার দফায় ভোট শুরু হতে যাচ্ছে।

তামিল পান্ডিয়ান কি ওড়িশার বিধানচন্দ্র হতে পারেন?নবীনের জোড়া শঙ্খে ফুঁ দেওয়ার ডাকে জল্পনা

ওড়িশা

শেষ আপডেট: 9 May 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: বিজু জনতা দলের ওয়েবসাইটের উপরে বাঁ দিকে প্রতিষ্ঠাতা প্রয়াত বিজু পট্টনায়েকের একফালি ছবি। ডান দিকে বড়মাপের হাসিমুখ ছবি দলের বর্তমান সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ের। ওয়েবসাইটের বাকি জায়গা এবং পাতা জুড়ে শুধুই বিকে পান্ডিয়ান। 

ছবিগুলি দেখে বোঝার উপায় নেই কয়েক মাস আগেও তিনি ছিলেন মুখ্যমন্ত্রী নবীনের প্রধান সচিব। বরং পেশাদার রাজনীতিকদের মতোই আমজনতার সঙ্গে মিশে যাওয়ার তাগিদ দৃশ্যমান প্রতিটি ছবির ফ্রেমে। অথচ ওডিশার ভোটে তিনি প্রার্থী নন। কিন্তু বিজু জনতা দলের যাবতীয় প্রচারে নবীনের পাশে মাঝবয়সি এই প্রাক্তন আমলার ছবি। চাকরি থেকে আগাম অবসর নিয়ে বিজেডিতে যোগ দিয়েছেন ওডিশা ক্যাডারের এই আইএএস অফিসার।

১৩ মে থেকে ওডিশায় চার দফায় ভোট শুরু হতে যাচ্ছে। বিগত কয়েকবারের মতো এবারও লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভারও ভোট হচ্ছে। আর জোড়া লড়াইয়ে বিজেডির প্রচারের প্রধান মুখ এবার আগাম অবসর নিয়ে রাজনীতিতে আসা এই অফিসার। এতদিন যে সব জায়গায় দলের হয়ে হেলিকপ্টার নিয়ে ছুটতেন নবীন, বয়স এবং অসুখবিসুখে কাঁবু মুখ্যমন্ত্রী এবার সেই দায়িত্ব তুলে দিয়েছেন পান্ডিয়ানের উপর। দায়িত্ব পেয়ে মাইলের পর মাইল ছুটছেন বিজেডির নতুন নেতা। তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছেন এরই মধ্যে। লোকমুখে ছড়িয়ে পড়েছে তাঁর প্রধান গুণ—সকলের কথা মন দিয়ে শোনেন। বলেন কম, শোনেন বেশি। কথা কম কাজ বেশি নীতি মেনে চলেন। চাকরি করার সময়ও তাঁর সম্পর্কে বলা হত, তিনি এমন অফিসার যাঁকে কোনও ব্যাপারে তাগাদা দিতে হত না।

সেই পান্ডিয়ানের রাজনীতিতে যোগদানের সন্ধিক্ষণে জোড়া শঙ্খে ফুঁ দেওয়ার ডাক দিয়ে দল ও সরকারে উত্তরসূরি নিয়ে জল্পনা উসকে দিয়েছেন নবীন। শঙ্খ হল বিজু জনতা দলের নির্বাচনী প্রতীক। তবে জোড়া নয়, প্রতীক একটি শঙ্খ। 

নবীনের জোড়া শঙ্খে ফুঁ দেওয়ার আহ্বানকে সরকারিভাবে দলের তরফে বলা হচ্ছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার গড়ার ঘোষণার মোকাবিলায় মুখ্যমন্ত্রী তথা দলীয় সভাপতি ওই কথা বলেছেন। যদিও বিজেডির অন্দরেই প্রশ্ন উঠেছে, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার গড়ার স্লোগান মোটেই নতুন নয়। আর ওডিশায় লোকসভা ও রাজ্য বিধানসভার ভোটও এবারই প্রথম এক সঙ্গে হচ্ছে না। এর আগে চারবার জোড়া ভোট দিয়েছেন রাজ্যবাসী। 

আর সেই কারণেই বিজু জনতা দলের অনেকেই মনে করছেন জোড়া শঙ্খ বলতে নবীন আসলে নিজেকে এবং পান্ডিয়ানকে বুঝিয়েছেন। অর্থাৎ দলকে বার্তা দিয়েছেন পান্ডিয়ানকেই তিনি উত্তরসূরি করার পক্ষপাতী। 

লক্ষণীয় হল বিজেডির প্রধান প্রতিপক্ষ বিজেপি এবারের নির্বাচনে নবীনের থেকেও বেশি আক্রমণ শানাচ্ছে পান্ডিয়ানকে। গেরুয়া শিবিরের আক্রমণের প্রধান কথাই বল, ‘বহিরাগত’ পান্ডিয়ানই ওডিশার যত সমস্যার মূলে। তাঁকে ‘নবীনের ক্লার্ক’ বলে কটাক্ষ করে পদ্ম শিবির অভিযোগ করছে, পান্ডিয়ানের আপত্তিতেই বিজেপি-বিজেডি বোঝাপড়া শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়। জবাবে পান্ডিয়ান বলছেন, বিজেপি আমাকে নবীনবাবুর ক্লাক বলে কটাক্ষ করে থাকে। নবীন পট্টনায়েকে মতো ওজনদার নেতার দল বিজেডি আর বিশ্বের এক নম্বর দল বলে দাবি করা বিজেপির মধ্যে বোঝাপড়া কী করে আমার মতো একজন ক্লার্কের পক্ষে ভেস্তে দেওয়া সম্ভব?

সরকারি আমলার চাকরি থেকে আগাম অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়া এই অফিসারকে বিজেপি বহিরাগত বলে গাল পেরে ওডিশাবাসীর মন কাড়তে ব্যস্ত। কারণ, পান্ডিয়ান জন্ম সূত্রে তামিল। কাজের সূত্রে বছর কুড়ি আগে ওডিশায় আসেন। তাঁর স্ত্রী’ও ওডিশা ক্যাডারের আইএএস অফিসার। বিজেপি প্রচার করছে অসুস্থ নবীনবাবু তামিল পান্ডিয়ানকেই মুখ্যমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছেন। আর দলে এখনই তিন শেষ কথা। নবীনের আস্থাভাজন পান্ডিয়ান উত্তরসূরি প্রসঙ্গ এড়িয়ে বলছেন, ‘ওডিশা আমার কর্মভূমি, প্রভূ জগন্নাথ আমার দেবতা আর নবীনবাবু হলেন গুরু।’

বিজেপির অভিযোগ বা প্রচার বাস্তবে দেখা যাবে কি না তা ভবিষ্যই বলবে। এবার ফের রাজ্যে ক্ষমতায় এলে শপথ নেওয়ার ৬৪ দিনের মাথায় নবীন হয়ে যাবেন দীর্ঘতম সময় টানা ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী। এখন এই রেকর্ড সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দখলে। তাঁর আগে এই শিরোপা দখলে ছিল বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। 

ফলে ক্ষমতায় টিকে গেলে নবীন এখনই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন না এটা স্পষ্ট। কিন্তু ভবিষ্যতে তিনি যদি মুখ্যমন্ত্রীর কুর্সি পান্ডিয়ানের দিকে এগিয়ে দেন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এমনটাই মনে করছেন বিজেডির বহু নেতা এবং আম ওডিশাবাসী। সেক্ষেত্রে এই তামিল অফিসারই প্রথম মুখ্যমন্ত্রী হবেন যিনি জন্মসূত্রে সেই রাজ্যের বাসিন্দা নন এবং সেখানকার প্রধান ভাষা তাঁর মাতৃভাষা নয়। যদিও একথাও ঠিক, নবীনের তুলনায় তো বটেই, অনেক ওড়িয়াভাষীর তুলনায় পান্ডিয়ান ওই ভাষাটি ভাল জানেন। ওডিশার ভাষা, কৃষ্টি, সংস্কৃতির ধারক বলা চলে জন্মসূত্রে তামিল এই অবসরপ্রাপ্ত আমলাকে। 

বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র বায় জন্মসূত্রে ছিলেন প্রবাসী বাঙালি। তাঁর জন্ম পাটনায়। কলেজ জীবনের প্রাথমিক পর্ব পাটনায় শেষ করে তিনি কলকাতায় এসেছিলেন। রাজনীতিতে যোগদান কলকাতাতেই। তাছাড়া তিনি বাঙালি ছিলেন। বিধানচন্দ্র রায়ের সঙ্গে পান্ডিয়ানের সামান্য মিল রয়েছে, তাহল দু’জনেরই জন্ম এবং কর্মের রাজ্য আলাদা।


```