Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের অপমান বরদাস্ত করব না, জবাব পাবেন মমতা: পুরুলিয়ায় মোদী

পুরুলিয়ার সভায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন।"

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের অপমান বরদাস্ত করব না, জবাব পাবেন মমতা: পুরুলিয়ায় মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 19 May 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আরামবাগের সভা থেকে বড় অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন। 

রবিবার মমতার সেই সমালোচনাই লুফে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরুলিয়ার সভায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন। গোটা দুনিয়ায় তাঁদের ভক্তরা রয়েছেন। তাঁরা সেবার কাজ করে চলেছেন। কিন্তু বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। তাদের নাম নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এত সাহস!” মোদীর কথায়, “নিজের ভোট ব্যাঙ্ককে খুশি করতে তৃণমূলের তোষণের রাজনীতিতে এত নিচে নেমে গেছে। বাংলার লক্ষ লক্ষ মানুষের ভক্তি ও ভাবাবেগকে তারা পরোয়া করছে না”।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, “সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" এর পরই মুখ্যমন্ত্রী বলেন, “ভারত সেবাশ্রমকে খুব শ্রদ্ধা করতাম। শ্রদ্ধার তালিকায় ওরা দীর্ঘদিন ধরে রয়েছে। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। তিনি ওখানে বলছেন- তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না, কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করে দিচ্ছেন। আমি আইডেনটিফাই করেছি, কে কে করেছেন।"

তারই পাল্টা এদিন প্রধানমন্ত্রী বলেন, ভক্তিবেদান্ত প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দ মহারাজের অপমান এই দেশ সহ্য করবে না। যে সরকার এই বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটে সাজা দিন, যাতে আর ওরা সন্ত বা সাধুদের অপমান করতে না পারে”। 

এই চাপানউতোর নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “মমতা মোদী এই মল্লযুদ্ধের স্ক্রিপ্ট তৈরি করে নেমেছেন। যাতে ভোটে ধর্মীয় মেরুকরণ হয়। এটা এখন বাচ্চা ছেলেরাও বোঝে। কেউ বোকা নয়।”


```