Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএম এজেন্টকে মারধর, ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে টেন বের করলেন সেলিম

গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ঢুকে অশান্তির পরিবেশ তৈরি করছিল এমনই অভিযোগ সেলিমের।

সিপিএম এজেন্টকে মারধর, ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে টেন বের করলেন সেলিম

মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 7 May 2024 09:46

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই তিনি বুথে বুথে ঘুরছেন। এরই মধ্যে খবর আসে গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে অশান্তি শুর হয়েছে। সিপিএম এজেন্টকে মারধর করে বসতে দেওয়া হচ্ছে না। খবর পেয়েই তড়িঘড়ি সে বুথে পৌঁছন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম। আর তারপর একাই ভুয়ো এজেন্টকে ধরে হিড়হিড় করে টেনে বুথের বাইরে বের করে দেন।

ভুয়ো ভোটারের কথা শোনা গিয়েছে। এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ঢুকে অশান্তির পরিবেশ তৈরি করছিল এমনই অভিযোগ সেলিমের।

বাম প্রার্থীর অভিযোগ, ওই বুথে সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মারধর করে ওই ভুয়ো এজেন্ট। বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারপরেই সেখানে রুদ্রমূর্তিতে এসে হাজির হন সেলিম। ভুয়ো এজেন্টকে ধরে বুথের বাইরে বের করে দিয়ে আসেন।

মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে ছিল বুথে। তাদের গ্রেফতার করতে বলছি, সেক্টর অফিসার গ্রেফতার করছে না।”


```