Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলায় ৪৪ দিন ধরে লোকসভা ভোট, আগে কখনও এত দীর্ঘ ভোট হয়নি, উদ্বেগে সব দল

Lok Sabha Election 2024 Date: এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন দফায় কোথায় কোথায় কোন কোন আসনে ভোট গ্রহণ করা হবে।

বাংলায় ৪৪ দিন ধরে লোকসভা ভোট, আগে কখনও এত দীর্ঘ ভোট হয়নি, উদ্বেগে সব দল

নির্বাচন কমিশন - প্রতীকী চিত্র

শেষ আপডেট: 16 March 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় রাজনৈতিক হিংসার ইতিহাস দীর্ঘ। সেই কারণে, গত বিশ বছর ধরে বাংলায় লোকসভা ভোট করানোর ব্যাপারে নির্বাচন কমিশন বরাবরই সতর্ক থাকে। কিন্তু এবার নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। বাংলায় ৪৪দিন ধরে চলবে ভোটগ্রহণ। লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ করা হবে ১ জুন।

কমিশন এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই ভোটের দামামা বেজে গেল। তার মানে এখন বাংলায় ভোট পর্ব চলবে আড়াই মাসের বেশি সময় ধরে। 
লোকসভা ভোটের এই নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলায় প্রায় সব রাজনৈতিক দলই উদ্বেগের মধ্যে পড়েছে। এপ্রিল-মে মাস জুড়ে ভোটগ্রহণ হবে। তখন প্রখর গরম থাকবে বাংলায়। এত দিন ধরে প্রচার টেনে নিয়ে যাওয়া কঠিন কাজ বটে। প্রচারের টেম্পো তথা তেজ ধরে রাখাও কঠিন চ্যালেঞ্জ।

অনেকে ধরে নিয়েছিলেন, বাঁকুড়া, পুরুলিয়ার মতো আসনে ভোটে আগেভাগে হয়ে যাতে। যাতে সেখানে গ্রীষ্মের তাপমাত্রা বেড়ে যাওয়ার আগে সে সব সেরে নেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে, রাজ্যে পশ্চিমাঞ্চলে ভোট গ্রহণ করা হবে ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফায়।

উনিশের লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল। শেষ দফার ভোট হয়েছিল ১৯ মে। এবার দেখা যাচ্ছে, প্রতিটি দফার ভোটে দিনের ফারাক রয়েছে অনেক। তার ফলে সাত দফার ভোট হতে ৪৪ দিন সময় লাগছে।  

এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন দফায় কোথায় কোথায় কোন কোন আসনে ভোট গ্রহণ করা হবে।

১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা আসনে।
২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে।
৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ 
১৩ মে চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর
২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম , বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ লোকসভা আসনে।
২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল 
১ জুন সপ্তম দফায় ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর।


```