Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেশপুরের অন্তত দুশো বুথে ভোট লুট হয়েছে! হিসেব দিয়ে কোর্টে যাওয়ার ইঙ্গিত হিরণের

২৫ মে ষষ্ঠ দফা ভোটের দিন বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর।

কেশপুরের অন্তত দুশো বুথে ভোট লুট হয়েছে! হিসেব দিয়ে কোর্টে যাওয়ার ইঙ্গিত হিরণের

দেব ও হিরণ।

শেষ আপডেট: 30 May 2024 08:15

দ্য ওয়াল ব্যুরো: ২৫ মে ষষ্ঠ দফা ভোটের দিন বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। ঘাটাল লোকসভা কেন্দ্রের এই তল্লাটকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। এবার স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে কেশপুরের প্রসঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিলেন হিরণ।

ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয় তৈরি হয়েছে ঘাটাল লোকসভার স্ট্রং রুম। বুধবার সেখানে পরিদর্শনে গিয়ে হিরণ অভিযোগ করেন, "কেশপুরের অন্তত ২০০ টি বুথে বিজেপির এজেন্টকে বসতে না দিয়ে তৃণমূল খুললাম খুললাম ছাপ্পা মেরেছে। কমিশনে অভিযোগ জানিও এখনও কোনো সদুত্তর আসেনি।"

 একই সঙ্গে হিরণ আরও জানান, "এই সন্ত্রাস বরদাস্ত করব না, দলের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে হাইকোর্টে যাব।"

বিজেপি প্রার্থীর আনা অভিযোগকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। ঘাটালের দুবারের সাংসদ, তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন, "কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে, তাতেও সন্ত্রাসের কথা বললে হাস্যকর!" 

প্রসঙ্গত, ২০০১ সালের বিধানসভা ভোটে এই কেশপুর থেকেই সিপিএম প্রার্থী নন্দরানি ডল প্রায় ১ লাখ ৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। যা নিয়ে সে সময় সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল।

উনিশের লোকসভা ভোটে ঘাটাল লোকসভা থেকে প্রায় ১ লক্ষ ৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। বিজেপির বক্তব্য, দেবের এই লিডের সিংহভাগই জুগিয়েছিল কেশপুর। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকলেও এবারেও কেশপুরের ভোটে সকাল থেকে তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে বাহিনীকে বিভ্রান্ত করে বুথের পর বুথে ছাপ্পা মারার চেষ্টা করেছে বলে অভিযোগ হিরণের।

বিজেপি প্রার্থীর কথায়, "কেশপুরের সেই সন্ত্রাস বন্ধ হয়নি। তৃণমূলের হাত ধরে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।"


```