Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড হারবারের ভোট বাতিল ঘোষণার দাবি সিপিএমের, সিইও-কে নালিশ প্রার্থী প্রতীক-উরের

ডায়মন্ড হারবার লোকসভা আসনের ভোট বাতিল করার দাবি তুলল সিপিএম।

ডায়মন্ড হারবারের ভোট বাতিল ঘোষণার দাবি সিপিএমের, সিইও-কে নালিশ প্রার্থী প্রতীক-উরের

ডায়মন্ড হারবার লোকসভা আসনের ভোট বাতিল করার দাবি তুলল সিপিএম

শেষ আপডেট: 1 June 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা আসনের ভোট বাতিল করার দাবি তুলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার ভোট শেষে অভিযোগ করেন, রাজ্যের ৪২টি আসনের একটিতে কোনও ভোটই হয়নি। সেটি ডায়মন্ড হারবার। 

সেলিম জানান, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের কাছে দাবি জানিয়েছেন ওই কেন্দ্রের ভোট বাতিলের। সেলিম কলকাতার ভোট নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, কলকাতায় তৃণমূল ব্যাপক হারে রিগিং, ছাপ্পা করেছে। কিন্তু ডায়মন্ড হারবার সব অনাচার ছাপিয়ে গিয়েছে। সেখানে কোনও ভোট হয়নি।

ভুয়ো ইলেকশন এজেন্ট বসানো থেকে শুরু করে বিরোধী ভোটারদের ভয় দেখানো, ছাপ্পা, রিগিং অবাধে চলেছে ডায়মন্ড হারবারে। সেখানে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় ছিল। 

সেলিমের অভিযোগ, ডায়মন্ড হারবারের রিটার্নিং অফিসারের অজ্ঞাতে কিছু হয়নি। তিনি সব জানতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলেই প্রশাসন সেখানে হাত গুটিয়ে ছিল। সিপিএম রাজ্য সম্পাদক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করেন। বলেন, আধা সেনা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। 

সিপিএমের রাজ্য সম্পাদক বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শনিবারের ভোটে বিজেপি ঘরে বসে ছিল। এটাও সেটিংয়ের আরও একটি দৃষ্টান্ত। কোথাও তৃণমূলের রিগিং, ছাপ্পা, সন্ত্রাসের বিরোধিতা করতে দেখা যায়নি বিজেপিকে।


```