Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট দিলেই গরমাগরম ফুলকো লুচি, লাঞ্চে ডিম-ভাত, জলপাইগুড়িতে পিকনিকের আমেজ

তৃণমূলকে ভোট দিলেই এলাহি খাওয়ার সুযোগ। বুথ থেকে বেরোলেই পটাপট পাতে পড়বে গরমাগরম লুচি।

ভোট দিলেই গরমাগরম ফুলকো লুচি, লাঞ্চে ডিম-ভাত, জলপাইগুড়িতে পিকনিকের আমেজ

শেষ আপডেট: 19 April 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: ভোট দিলেই ভূরিভোজ!

সাত সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেরোলেই পাতে পড়বে গরমাগরম লুচি, কাবলিচানার রষা কারি, পনিরের মাখা মাখা তরকারি। মন খুশি করে ভোট দিলে হরেক রকম মিষ্টি দিতেও ভুলছেন না স্থানীয় তৃণমূলের কর্মকর্তারা। ভোটার টানতে থালা সাজিয়ে খাওয়াদাওয়া অঢেল বন্দোবস্ত হয়েছে জলপাইগুড়িতে। ভোট তো নয়, রীতিমতো পিকনিকের আমেজ। ভোট দিয়ে খেয়েদেয়ে ঢেঁকুর তুলে বাড়ি যাচ্ছেন ভোটাররা।

জলপাইগুড়ি শহরের নানা প্রান্ত থেকে শুরু করে গ্রাম, চা-বলয়ের বুথের সামনে সকাল থেকে লম্বা লাইন। তার মধ্যে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২০৮ /২০৯  নম্বর বুথের সামনের ছবিটা বেশ আলাদা। একদিকে ভোটের লাইন, অন্যদিকে হাঁড়ি-কড়া পেতে ছ্যাঁকছোঁক করে রান্না হচ্ছে। লুচি আর কাবলিচানার গন্ধে ম ম করছে গোটা এলাকা। ভোটার টানতে তৃণমূলের সদস্যরা পেটপুজোকেই হাতিয়ার করেছেন। তৃণমূলকে ভোট দিলেই এলাহি খাওয়ার সুযোগ। বুথ থেকে বেরোলেই পটাপট পাতে পড়বে গরমাগরম লুচি।

মেনুতে কী কী থাকছে?

ব্রেকফাস্টে গরম-গরম লুচি, কাবলিচানা, সঙ্গে পনির দিয়ে তরকারি এবং মিষ্টি। লাঞ্চের ব্যবস্থাও থাকছে। দুপুরের খাবারে থাকছে গরম ভাত, ডাল, ডিমের কারি, শেষ পাতে চাটনি।

তৃণমূলের সমাবেশে ডিমভাত খাওয়ানোর রেওয়াজ অনেক দিনের। তা নিয়ে কটাক্ষও করতে দেখা গিয়েছে বিরোধীদের। বানান বিকৃত করে সমাজমাধ্যমে অনেককে ‘ডিম্ভাত’ লেখেন। এবার ভোট চলাকালীনও মধ্যাহ্নভোজের আয়োজন হল জলপাইগুড়িতে। স্থানীয় তৃণমূল সদস্যরা বলছেন, মধ্যহ্নভোজ মানে এলাহি আয়োজন নয়। ডাল, ভাত, তরকারি, আর ডিমের ঝোল। বস্তুত, উত্তরবঙ্গের জলপাইগুড়ি খুবই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি বর্তমানে তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। বর্তমানে এই কেন্দ্রটি বিজেপির অধীনে রয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এই আসন থেকে জেতেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময়কার পরিসংখ্যান বলছে, প্রায় ১৩ লক্ষ ৫১ হাজার ভোটার রয়েছে এই কেন্দ্রে। 


```