Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মোদীর মনোনয়ন পেশে পাশে নেই নীতীশ, হঠাৎ কেন সরে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী

শেষ মুহূর্তে বারাণসী সফর বাতিল করেছেন নীতীশ। 

মোদীর মনোনয়ন পেশে পাশে নেই নীতীশ, হঠাৎ কেন সরে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী

মোদীর মনোনয়ন পেশে পাশে নেই নীতীশ

শেষ আপডেট: 14 May 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল বিগত বছরগুলির মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীতে মনোনয়ন পেশের সময় হাজির থাকবেন বিজেপি-সহ এনডিএ শরিকদের সব মুখ্যমন্ত্রী। সেই মতো উপস্থিতি থাকার কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। এনডিএ শরিকদের মধ্যে তিনিই সবচেয়ে প্রবীণ এবং ওজনদার নেতা। কিন্তু শেষ মুহূর্তে বারাণসী সফর বাতিল করেছেন নীতীশ। 

সরকারিভাবে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসুস্থ। তাছাড়া সোমবার প্রয়াত হয়েছেন বিহারের প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী। তিনি নীতীশের ছাত্র জীবনের সঙ্গী এবং দীর্ঘদিন তাঁর মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন। মঙ্গলবার তাঁর অন্তেষ্টি সম্পন্ন হবে। কিন্তু তারপরও নীতীশের অসুস্থতাকে 'রাজনৈতিক ব্যামো’ হিসাবেই দেখা হচ্ছে। 

নীতীশের পার্টি জনতা দল ইউনাইটেডের একটি অংশের মতে, নীতীশের বারাণসী না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক। 

কেন মোদীকে এড়াতে চেয়ে থাকতে পারেন নীতীশ? আসলে গতমাসে বিহারের সীতামারির সভায় আচমকাই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে কথা বলেছিলেন নীতীশ। সেই ছবি করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। নীতীশের 'অধ:পতন' দেখে ক্ষুব্ধ দলের একাংশ। তার উপর লালু প্রসাদের দল  ওই ছবি দেখিয়ে নীতীশের মুণ্ডপাত করছে। অনেকে এমনও বলছেন, মানসিক ভারসাম্যে চিড় ধরেছে বিহারের মুখ্যন্ত্রীর।

সেই সভার পর থেকে দলের পরামর্শে মোদীর সঙ্গে এক মঞ্চে ওঠা বন্ধ করে দিয়েছেন নীতীশ। তবে বারাণসীতে মোদীর মনোনয়ন পত্র জমা করার অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার আরও কারণ আছে বলে জেডিইউ সুত্রের খবর। 

জানা যাচ্ছে মুসলিমদের সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নীতীশ ও তাঁর দল অস্বস্তিতে পড়েছে। বিহারে মুসলিমদের বড় অংশ লালুপ্রসাদের সঙ্গে থাকলেও একাংশ নীতীশের সমর্থক। মোদীর সঙ্গে মাখামাখি করে নীতীশ সেই ভোট হারাতে চান না। তার উপর রাষ্ট্রীয় জনতা দল তীব্র আক্রমণ শানাচ্ছে। তারা বলছে, মুসলিম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়েছেন নীতীশ।

 এমনিতেই রাজনৈতিক মহলের খবর নীতীশের সঙ্গে থাকা কুশওয়া ভোট তাঁর সঙ্গ ছাড়ছে এবার।  ফের বিজেপির হাত ধরায় দলের বহু নেতা, সমর্থকও ক্ষুব্ধ। তার উপর আছে বিজেপির কৌশল নিয়ে জল্পনা। বিহারে নীতীশের প্রভাব খর্ব করতে বিজেপি এনডিএ-র ছোট শরিকদের মদত দিচ্ছে। বেশ কিছু আসনে নীতীশের দলের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দিয়েছে তারা। পিছন থেকে যাদের মদত করছে বিজেপি।


```