Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীর সভা শেষ হতেই লকেটের নামে 'নিখোঁজ' পোস্টার! চুঁচুড়ায় বিজেপি-তৃণমূল তরজা

দিন দুয়েক আগে বিজেপি হুগলি জেলা অফিসে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ভিডিও ভাইরাল হয়। শনিবার বাঁশবেড়িয়ায় দলের দুই পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

মোদীর সভা শেষ হতেই লকেটের নামে 'নিখোঁজ' পোস্টার! চুঁচুড়ায়  বিজেপি-তৃণমূল তরজা

লকেট চট্টোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 12 May 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আগামী ২০ মে পঞ্চম দফায় হুগলিতে ভোট রয়েছে। তাই চুঁচুড়া ও পরশুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে নিবার্চনী প্রচার করেন নরেন্দ্র মোদী। সেই সময়েই লকেটের নামে "নিখোঁজ পোস্টার" পড়ায় উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। এই পোস্টার নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। 

এর আগেও হুগলির বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায় লকেটের বিরুদ্ধে। পাণ্ডুয়া, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। তৃণমূলের অভিযোগ ছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তার সংসদীয় এলাকায় দেখা যায় না। লকেট চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার পর থেকে বিজেপির এক অংশের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা যায়।

দিন দুয়েক আগে বিজেপি হুগলি জেলা অফিসে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ভিডিও ভাইরাল হয়। শনিবার বাঁশবেড়িয়ায় দলের দুই পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মূলত লকেট চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান তাঁরা। রবিবার যখন প্রধানমন্ত্রী চুঁচুড়ায় সভা করলেন, তারপরে দেখা গেল লকেটের নামে নিখোঁজ পোস্টার। চুঁচুড়া স্টেশন রোড, ফার্ম সাইড রোড সহ বিভিন্ন জায়গায় দেওয়ালে সাঁটানো রয়েছে সেই পোস্টার। 

তাতে লেখা "সন্ধান চাই, নিখোঁজ, লকেট মানে পালাই। জানে হুগলি জানে সবাই। শেষ দেখা গেছে চুঁচুড়ায় ২০২১ এ ১৮০০০ ভোটে হারতে।"

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন, "লকেটকে দেখা যায়, দেখা যায় না এটা ঠিক নয়। ভোট এলে দেখা যায়।" পোস্টার কি তবে তৃণমূল মেরেছে? সেই প্রসঙ্গে অসিতবাবু বলেন, "তৃণমূলের কেউ এই সব করে না।"

বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, “যাঁরা দেখতে পায় না, অন্ধ, তাঁরাই এই পোস্টার মেরেছে। আমার, মনে হয় তাঁদের চোখের ডাক্তার দেখানো দরকার।" তাঁর বক্তব্য, "হুগলিতে বিজেপি  জিতবে। মোদী চারশ পার করবে, মোদীর সভায় লোক দেখে তৃণমূল ভয় পেয়ে গেছে।"


```