Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাছের মাথা শুভ, খেতেও ভাল, বাজারে প্রচারে ঢুকে দরদাম করে কিনেই ফেললেন লকেট

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ করলেন চুঁচুড়া রবীন্দ্রনগর স্টেশন বাজারে। মাছবাজারে ঢুকে হাতজোড় করে ভোট চাওয়ার পাশাপাশি দরদাম করে মাছও কিনলেন।

মাছের মাথা শুভ, খেতেও ভাল, বাজারে প্রচারে ঢুকে দরদাম করে কিনেই ফেললেন লকেট

লকেট চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 23 April 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ করলেন চুঁচুড়া রবীন্দ্রনগর স্টেশন বাজারে। মাছবাজারে ঢুকে হাতজোড় করে ভোট চাওয়ার পাশাপাশি দরদাম করে মাছও কিনলেন।

বিজেপি প্রার্থী বলেন, "বাঙালির মাছ-ভাত ছাড়া চলে না। মাছের মাথা শুভ জিনিস। অন্নপ্রাশন থেকে বিয়ে সবেতেই লাগে।আমার খেতেও খুব ভালো লাগে। সেই জন্য মাছের মাথা কিনলাম। দরদাম করে দশ টাকা কম দিয়েছি। খুব ভাল লাগে দরদাম করতে। এটা মেয়েদের মনের সন্তুষ্টি।"

এর আগে একাধিকবার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের খাওয়াদাওয়া নিয়ে খবর হয়েছে। প্রচারে বেড়িয়ে খাওয়া-দাওয়াটা যে তিনি বেশ উপভোগ করছেন বারবারই জানিয়েছেন তা। সিঙ্গুরে দই খেয়ে মোহিত হয়েছিলেন রচনা। কেন সিঙ্গুরে এমন সুন্দর দই মেলে তার ব্যাখ্যা দিয়ে বিজেপির কটাক্ষেরও শিকার হন। পরে পাণ্ডুয়ায় প্রচারে গিয়ে রাস্তার ধারে ঘুঘনি খেয়ে ও খাইয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। সিঙ্গুরে প্রচারে গিয়ে দলীয় কর্মীর বাড়িতে প্রাতরাশে আলুরদম আর মুড়ি খেয়ে দারুণ অভিজ্ঞতার কথাও জানান। আবার একদিন বিরিয়ানি মিস করেও জানিয়েছেন মজা করেই।

তবে প্রচারে বেড়িয়ে বিজেপি প্রার্থীর খাওয়াদাওয়ার প্রসঙ্গটা এতদিন সেভাবে আসেনি। এদিনই প্রথম বাজারে গিয়ে মাছের মাথা খেতে ভাললাগার কথা জানালেন লকেট। কিনেও নিলেন। পঞ্চমদফায় ২০ মে ভোটগ্রহণ হুগলির দুটি লোকসভা আসনে। হাতে আরও প্রায় একমাস। নিজের কেন্দ্রের কোণায় কোণায় পৌঁছে যেতে এখন লকেট-রচনা, দুই প্রার্থীরই ব্যস্ততা তুঙ্গে।


```