Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ী বিজেপিতে ৪০ কোটির বন্ড দিয়েছেন! বলছে কমিশনের তথ্য

অরবিন্দ ফার্মা দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্মগুলির মধ্যে একটি। ২০২৩ সালে এর আয় ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ী বিজেপিতে ৪০ কোটির বন্ড দিয়েছেন! বলছে কমিশনের তথ্য

শেষ আপডেট: 24 March 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: আবগারি কেলেঙ্কারির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এবার বিজেপির বিরুদ্ধেই আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়ার গুরুতর তথ্য সামনে এল।

সংবাদ সংস্থা সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শরৎ চন্দ্র রেড্ডির কোম্পানি অরবিন্দ ফার্মা বিজেপির নির্বাচনী তহবিলে দু'দফায় প্রায় ৪০ কোটি টাকা দিয়েছে। 

কে এই শরৎ চন্দ্র রেড্ডি? অরবিন্দ ফার্মা নামে একটি কোম্পানির মালিক তিনি। অরবিন্দ ফার্মা দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্মগুলির মধ্যে একটি। ২০২৩ সালে এর আয় ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

দিল্লির আবগারি নীতি তৈরির সময় তিনি বিজেপিকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি অর্থ ইলেকট্রোরাল বন্ড মারফৎ দিয়েছিলেন। ২০২২ সালে আবগারি মামলায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় সাড়ে পাঁচ মাস জেল খাটা ওই ব্যবসায়ী গত নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলকে আরও ৫২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।

কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ৫২ কোটির মধ্যে ৬৬ শতাংশ তিনি বিজেপিকে দিয়েছিলেন। ২৯ শতাংশ দিয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতি তথা বিআরএস এবং অবশিষ্ট অংশ তেলেগু দেশম পার্টিকে নগদে দিয়েছিলেন।

প্রসঙ্গত, শনিবারই এ ব্যাপারে আম আদমি পার্টির নেত্রী অতিশী নথিপত্র তুলে ধরে অভিযোগ করেছেন, যে আবগারি কেলেঙ্কারির অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার দেখানো হচ্ছে, সেই কেলেঙ্কারিতে অভিযুক্ত জেল খাটা এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি নিয়েছে বিজেপি। 

অতশীর অভিযোগ, "কেজরিওয়ালের নাম বললে জামিন দেওয়া হবে- এই শর্তে ওই ব্যবসায়ীকে জামিন দিয়ে তাঁর বক্তব্যকে হাতিয়ার করে মিথ্যে কেসে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আমরা যে সঠিক কথায় বলছি, সেটা কমিশনের প্রকাশিত তথ্যও প্রমাণিত হয়ে গেল। ওই জেল খাটা ব্যবসায়ী সবেচেয়ে বেশি অনুদান দিয়েছেন বিজেপিকেই।"


```