Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাবাকে কিডনি দান করেছিলেন, এবার রাজনীতির ময়দানে হাতেখড়ি হতে চলেছে লালুকন্যা রোহিনীর

রাজনীতির ময়দানে লালু প্রসাদ যাদবের পরিবারের আরও একজন! সব ঠিক থাকলে, আসন্ন লোকসভা নির্বাচনেই লড়তে চলেছেন তাঁর কন্যা রোহিনী।

বাবাকে কিডনি দান করেছিলেন, এবার রাজনীতির ময়দানে হাতেখড়ি হতে চলেছে লালুকন্যা রোহিনীর

লালু প্রসাদ যাদব এবং রোহিনী আচার্য - ফাইল চিত্র

শেষ আপডেট: 18 March 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে লালু প্রসাদ যাদবের পরিবারের আরও একজন! সব ঠিক থাকলে, আসন্ন লোকসভা নির্বাচনেই লড়তে চলেছেন তাঁর কন্যা রোহিনী আচার্য। সূত্রের খবর, বিহারের সরন আসন থেকে লড়তে পারেন তিনি। এমনটা হলে যাদব পরিবারের চতুর্থ সন্তান হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করবেন রোহিনী। 

লালুকন্যাকে নিয়ে হঠাৎ এই আলোচনার কারণ তাঁর নিয়ে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। বিহার বিধান পরিষদের এক সদস্য সুনীল কুমার সিং বলেছেন, দলের অন্দরে বেশিরভাগ মানুষ চাইছেন সরন আসনে তিনি প্রার্থী হন। সাম্প্রতিক সময়ে আরজেডি-র ব়্যালিতেও দেখা গেছিল রোহিনীকে। সব মিলিয়ে চর্চা শুরু হয়েছে যে, এবার সরাসরি রাজনীতিতেই আসতে চলেছেন তিনি। যে সরন আসন নিয়ে কথা হচ্ছে সেটি এখন বিজেপির দখলে। তবে এক সময়ে এই আসন থেকেই প্রতিনিধিত্ব করেছেন লালু প্রসাদ যাদব। 

বর্তমানে যাদব পরিবারের একাধিকজন প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তেজস্বী যাদব আরজেডি-র চেয়ারপার্সন এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা। তেজ প্রতাপ যাদব এবং মিশা ভারতী যথাক্রমে বিহারের বিধানসভা এবং রাজ্যসভার সদস্য। এখন যদি রোহিনী রাজনীতির ময়দানে আসেন তাহলে এটাই দেখার তিনি আদতে সফল হন কিনা। 

রোহিনীর রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা যে হঠাৎ শুরু হয়েছে এমনটা নয়। লালুপ্রসাদের সিঙ্গাপুর প্রবাসী কন্যা রোহিনী বিদেশে বসেই বিহারের রাজনীতিতে সক্রিয়। প্রায় প্রতিদিনই রাজনীতি নিয়ে নানা মন্তব্য পোস্ট করেন। সাম্প্রতিক সময়ে বিহারে ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার আগে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ও নীতীশ কুমারকে নিশানা করেছিলেন রোহিনী। তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করা মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছিল। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতার কিডনি প্রতিস্থাপনের জন্য সিঙ্গাপুরে গেছিলেন লালু প্রসাদ যাদব। ২০২২ সালের ডিসেম্বর মাসে তাঁর মেজো মেয়ে রোহিনী কিডনি দান করেছিলেন বাবাকে।


```