Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

বাংলায় আরও একটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে গেল! সঙ্গে পিএসির চেয়ারম্যান পদও

একুশের ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ। পরে অবশ্য তৃণমূলে নাম লেখান। দলবদলের ঘটনায় কৃষ্ণর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছিল বিজেপি।

 বাংলায় আরও একটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে গেল! সঙ্গে পিএসির চেয়ারম্যান পদও

শেষ আপডেট: 27 March 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো:  আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। লোকসভা ভোটের সঙ্গেই হবে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন- উত্তর ২৪ পরগনার বরাহনগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলায়। 

এমন ভোটের আবহেই রাজ্যের আরও একটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে গেল। বুধবার বিধানসভার স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেও ছিলেন কৃষ্ণ। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে পিএসির চেয়ারম্যান পদটিও ফাঁকা হয়ে গেল। এখন ওই পদে শাসকদল কাকে বসান, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

একুশের ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ। পরে অবশ্য তৃণমূলে নাম লেখান। দলবদলের ঘটনায় কৃষ্ণর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছিল বিজেপি। যদিও স্পিকার বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছিলেন।

এবারের লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ থেকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন স্পিকারের কাছে ইস্তফা পত্র তুলে দেওয়ার পর কৃষ্ণ বলেন, "দল লোকসভায় প্রার্থী করেছে। তাই নৈতিক কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলাম।"

তৃণমূলে যোগ দিলেও ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত কৃষ্ণ অবশ্য অফিসিয়ালি বিজেপির রায়গঞ্জের বিধায়ক ছিলেন। ভোটের প্রচারে এটিকে ইস্যু করতে পারত গেরুয়া শিবির। পর্যবেক্ষকদের মতে, তাই বিজেপির টিকিটে জেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লড়াইয়ের ময়দানে নামলেন কৃষ্ণ।


```