Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেঠিতে বিপুল ভোটে পিছিয়ে, স্মৃতি ইরানি না কিশোরীর মুখে শেষ হাসি ফুটবে?

আমেঠিতে বিপুল ভোটে পিছিয়ে, স্মৃতি ইরানি না কিশোরীর মুখে শেষ হাসি ফুটবে?

স্মৃতি ইরানি।

শেষ আপডেট: 4 June 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট ২০২৪-এর অন্যতম চর্চিত কেন্দ্রের নাম উত্তরপ্রদেশের আমেঠি। যেখানে প্রার্থী হয়েছেন ২০১৯ সালে কংগ্রসের পর্বতপতনের বিজেপি নায়িকা স্মৃতি ইরানি। সেই অসাধ্য সাধনের সাফল্যের জন্য স্থান পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকে। কিন্তু, ইতিহাস সময়ে সময়ে বদলায়, রং ও চরিত্র বদল করে। এবারে তাই ঘটতে চলেছে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে দুপুর ৩টে পর্যন্ত ১ লাখের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন আমেঠিতে নতুন বাড়ি কেনা বিজেপি নেত্রী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কিশোরীলাল শর্মা এগিয়ে রয়েছেন।

এগিয়ে থাকা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কিশোরীলাল আমেঠির মানুষ ও গান্ধী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন। যদিও তিনি বলেন, গণনা শেষ হতে দিন। চূড়ান্ত ফলপ্রকাশের পরই আমরা কথা বলব।

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, যাঁর কাঁধে আমেঠির প্রচারের দায়িত্ব তুলে দিয়েছিলেন স্বয়ং সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সেই প্রিয়ঙ্কা বলেন, কিশোরী ভাইয়া, আমার মনে কোনও সন্দেহ ছিল না। আপনি জিতবেন, আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম। মন থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমেঠির ভাই ও বোনদের আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

আমেঠিতে ২০১৯ সালের লোকসভা ভোটে স্মৃতি ইরানি হারিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এ পর্যন্ত ফল প্রবণতায় দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ দিল্লির কুর্সি নির্বাচন করে সেখানে এবারে বিজেপি খুবই খারাপ ফলের দিকে এগোচ্ছে। অখিলেশ যাদব ও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির। তবে এটা একটা প্রবণতা মাত্র। চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতেই হবে।


```