Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাদা থানের সন্ত্রাস ফিরল খড়দায়, বিজেপি নেতার বাড়ির সামনে রাখা হয়েছিল বোমাও

খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি পিন্টু পাল। তাঁর স্ত্রী অপর্ণা পাল জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে একটি সাদা থান।

সাদা থানের সন্ত্রাস ফিরল খড়দায়, বিজেপি নেতার বাড়ির সামনে রাখা হয়েছিল বোমাও

সাদা থানের সন্ত্রাস ফিরল খড়দায়

শেষ আপডেট: 31 May 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আবারও সাদা থানের সংস্কৃতি ফিরল। লোকসভা ভোটের আগের দিন সন্ত্রাস সৃষ্টি করতে খড়দহে এক বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান রেখে গেল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে যায় খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ।

খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি পিন্টু পাল। তাঁর স্ত্রী অপর্ণা পাল জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে একটি সাদা থান। একটি কালো প্লাস্টিকও রাখা ছিল থানটির পাশে। তাঁর চ্য়াঁচামেচি শুনে ছুটে আসেন পড়শিরা। খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি সরিয়ে নিয়ে আসে। অপর্ণা দেবীর দাবি, ওই কালো প্লাসটিকে বোমা রাখা ছিল। ভোটের আগের দিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। 

বিজেপি নেতার স্ত্রী অপর্ণা বলেন, আগের ভোটের সময়েও আমার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল তৃণমূল। কিন্তু বরাত জোরে বেঁচে যান তিনি। এবারও আবার প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হল। এই কারণেই বাড়ির সামনে সাদা থান রেখে গেছে। আমরা লুকিয়েচুরিয়ে দল করি না। সবার সামনেই দল করি। তাই আমাদের নিশানা করছে তৃণমূল। বিজেপির দাবি,  এলাকাবাসীকে ভয় দেখাতেই এ কাজ করেছে শাসকদল। 

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ভোটের আগে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দমদম লোকসভা আসনের অন্তর্গত খড়দা। শনিবার সপ্তম দফায় এখানে ভোট নেওয়া হবে। তার আগেই তেতে উঠল খড়দা।


```