Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বোমা বাঁধতে গিয়ে নিহত কমরেডদের শহিদ বেদি বানিয়ে বিতর্কে কেরল সিপিএম, সরব বিরোধীরা

কেরলের কান্নুরে দলের প্রয়াত দুই কর্মীর স্মৃতি রক্ষায় শহিদ বেদি তৈরি করেছে সিপিএম।

বোমা বাঁধতে গিয়ে নিহত কমরেডদের শহিদ বেদি বানিয়ে বিতর্কে কেরল সিপিএম, সরব বিরোধীরা

সিপিএম

শেষ আপডেট: 23 May 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: কেরলের কান্নুরে দলের প্রয়াত দুই কর্মীর স্মৃতি রক্ষায় শহিদ বেদি তৈরি করেছে সিপিএম। বুধবার সেটির উদ্বোধন করার কথা ছিল কেরল সিপিএমের সম্পাদক এমভি গোবিন্দনের। কিন্তু বিরোধী দল এবং রাজ্যের সুশীল সমাজের প্রবল আপত্তির মুখে গোবিন্দন এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন। সাম্প্রতিক অতীতে কেরলে সিপিএম কোনও বিষয়ে এমন প্রবল বাধার মুখে পড়েনি। 

যদিও কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে বুধবার শহিদ বেদির উদ্বোধন করেছেন সিপিএমের কান্নুর জেলা কমিটির সম্পাদক এমভি জয়রাজন। তারপরও বিতর্ক চলছেই। পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন সমাজের নানা অংশের মানুষ।

যে দুই কমরেডের স্মৃতি রক্ষায় শহিদ বেদিটি তৈরি হয়েছে, সেই সাহু এবং সুবিস ২০১৫ সালে নিহত হন। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তাঁদের। পুলিশের তদন্তে জানা যায়, বোমা বানানোর সময় বিস্ফোরণের জেরে মারা যান দুই সিপিএম কর্মী। যদিও সিপিমের তৎকালীন রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণান দাবি করেছিলেন নিহতদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, উল্টো কথা বলেছিলেন দলের তৎকালীন জেলা সম্পাদক পি জয়রাজন। 

বোমা বাঁধতে গিয়ে নয় বছর আগে নিহত দুই কমরেডকে শহিদের মর্যাদা দিয়ে বেদি বানিয়েছে কান্নুর সিপিএম। পার্টির একাংশের দাবি, আরএসএসের বিরুদ্ধে লড়াইয়ের আত্মরক্ষার্থে বোমা বানাচ্ছিলেন দুই কমরেড। ওই এলাকায় আরএসএসের সন্ত্রাস মাত্রা ছাড়িয়েছিল। 

কিন্তু রাজ্যজুড়ে আপত্তি শাসক দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি উঠেছে। বিরোধী দল কংগ্রেস, বিজেপি তো আছেই রাজ্যের সুশীল সমাজের একাংশের বক্তব্য, বোমা বানাতে গিয়ে নিহতদের শহিদের মর্যাদা দিয়ে বেদি বানিয়ে সিপিএম আসলে হিংসাকে প্রশ্রয় দিচ্ছে। এমনীতেই রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের বিরাম নেই। খুন, অগ্নিসংযোগ লেগেই আছে। 

তাৎপর্যপূর্ণ হল, এই ঘটনায় কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়েছে সিপিএম। রাজ্য সম্পাদককে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত বাতিল করে দল বিষয়টিকে লঘু করতে চেয়েছে। কেরলে সিপিএমের চলতি আট বছরের শাসনে এমন নজির নেই।


```