Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্তিক মহারাজ আর যাই হোক সাধু নন, মমতার সঙ্গে একমত অধীরও

সোমবার অধীরও পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, কার্তিক মহারাজের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল্যায়ন তার সঙ্গে তাঁর মতের ফারাক নেই। 

কার্তিক মহারাজ আর যাই হোক সাধু নন, মমতার সঙ্গে একমত অধীরও

মমতা ব্যানার্জী - কার্তিক মহারাজ - অধীর রঞ্জন চৌধুরী

শেষ আপডেট: 20 May 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে একেবারেই আপত্তি করলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বাংলার রাজনীতিতে মমতার তীব্র বিরোধী বলে পরিচিত অধীর। এমনকি হাইকমান্ডের হুঁশিয়ারির পরেও এ ব্যাপারে তাঁকে নরম করা যায়নি। কিন্তু সোমবার অধীরও পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, কার্তিক মহারাজের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল্যায়ন তার সঙ্গে তাঁর মতের ফারাক নেই। 

কার্তিক মহারাজের কর্মকাণ্ড মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরেই বেশি। এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন। চার দিনের মধ্যে জবাব চেয়েছেন। কী বলবেন? জবাবে অধীর বলেন, “সে যাঁর যা ইচ্ছা করতেই পারেন। তবে যাঁর কথা বলছেন, তিনি এখানে সেভাবেই পরিচিত। তাঁর চরিত্র মোটেই সাধুসন্ত সুলভ নয়”। অধীর আরও বলেন, “তাঁর পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তি হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয়।” 

শনিবার আরামবাগের গোঘাটের সভায় মমতা বলেছিলেন, “সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে সেই সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম। কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।" 

এর পরই তীব্র প্রতিক্রিয়া জানান কার্তিক। প্রথমে তিনি মমতার উদ্দেশে বলেন, “ওঁর চৈতন্য হোক”। তার পর এও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। পাল্টা আমিও চ্যালেঞ্জ জানাচ্ছি। আমার সঙ্গে কোনও ডন নেই, গুন্ডাও নেই। আমি যদি কোনও বুথে তৃণমূলের এজেন্টকে বসতে না দিয়ে থাকি তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি কেন? আমি একজন হিন্দু সন্ন্যাসী, আইনজীবীদের জানিয়েছি, আইন মেনেই পদক্ষেপ নেওয়া হবে।" সোমবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ।

মুর্শিদাবাদের স্থানীয় রাজনীতিতে কার্তিকের প্রভাব রয়েছে বলে অনেকে মনে করেন। কারও কারও মতে, বিজেপির প্রচারে এবার কার্তিকের বিশেষ ভূমিকা ছিল। হতে পারে অধীরের ক্ষোভও সেই কারণে। এদিন অধীর চৌধুরী বলেন, “রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ দেশের সেবা করে। গোটা পৃথিবী জুড়ে তাদের সংগঠন রয়েছে। তার মধ্যে কি বিচ্যূতি নেই। অবশ্যই আছে। আমরা বক্তব্য একটাই, যাঁরা সাধু বা সন্ত তাঁদের কোনও রাজনৈতিক মঞ্চে যাওয়া উচিত নয়। তাতে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে। ”


```