Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি ডনও নই, গুন্ডাও নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য হোক: কার্তিক মহারাজ

হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কেন রুষ্ট হলেন কার্তিক মহারাজ?

আমি ডনও নই, গুন্ডাও নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য হোক: কার্তিক মহারাজ

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 19 May 2024 21:04

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ। তাঁকে সবাই কার্তিক মহারাজ নামেই চেনেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার জবাবে কার্তিক মহারাজ বলেন, “ওঁর চৈতন্য হোক”। তাঁর কথায়, “রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। পাল্টা আমিও চ্যালেঞ্জ জানাচ্ছি। আমার সঙ্গে কোনও ডন নেই, গুন্ডাও নেই। আমি যদি কোনও বুথে তৃণমূলের এজেন্টকে বসতে না দিয়ে থাকি তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি কেন? আমি একজন হিন্দু সন্ন্যাসী, আইনজীবীদের জানিয়েছি, আইন মেনেই পদক্ষেপ নেওয়া হবে।" 

হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কেন রুষ্ট হলেন কার্তিক মহারাজ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শনিবার অর্থাৎ ১৮ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের গোঘাটায় দেওয়া ভাষণে। তৃণমূলনেত্রী তাঁর বক্তৃতায় বাংলার সাধু সমাজের একাংশের উদ্দেশে তোপ দেগে বসেন। ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এমনকি রামকৃষ্ণ মিশনকেও বাদ দেননি তিনি। 

মমতা বলেন, “সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে সেই সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।" 

মমতার এই সমালোচনা আবার লুফে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরুলিয়ায় সভায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন। গোটা দুনিয়ায় তাঁদের ভক্তরা রয়েছেন। তাঁরা সেবার কাজ করে চলেছেন। কিন্তু বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। তাদের নাম নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এত সাহস!” মোদীর কথায়, “নিজের ভোট ব্যাঙ্ককে খুশি করতে তৃণমূলের তোষণের রাজনীতিতে এত নিচে নেমে গেছে। বাংলার লক্ষ লক্ষ মানুষের ভক্তি ও ভাবাবেগকে তারা পরোয়া করছে না”।  

প্রধানমন্ত্রী আরও বলেন, ভক্তিবেদান্ত প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দ মহারাজের অপমান এই দেশ সহ্য করবে না। যে সরকার এই বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটে সাজা দিন, যাতে আর ওরা সন্ত বা সাধুদের অপমান করতে না পারে”। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর এক্স হ্যান্ডেলে কার্তিক মহারাজের ছবি পোস্ট করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন ও রামকৃষ্ণ মিশনের পাশে থাকার উল্লেখ রয়েছে তাঁর করা পোস্টে।


```