Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমায় কেমন লাগছে?' মোদীর শপথের ঠিক আগে ভিডিও পোস্ট করলেন কঙ্গনা

'আমায় কেমন লাগছে?' মোদীর শপথের ঠিক আগে ভিডিও পোস্ট করলেন কঙ্গনা

শপথের আগে কঙ্গনা রানাউত।

শেষ আপডেট: 9 June 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে আলোচনায় তোলপাড় গোটা দেশ। পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই নিজের ভিডিও পোস্ট করে তিনি জানতে চাইলেন, 'কেমন লাগছে আমাকে?' তিনি অভিনেত্রী তথা সদ্যনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউত। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার পরেই এই ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা।

কঙ্গনা রানাউত যেমন তাঁর ফ্যাশনের জন্য বরাবরই প্রশংসিত। একই সঙ্গে বারবার তাঁর ঠোঁটকাটা মন্তব্যও তাঁকে সংবাদমাধ্যমের শীর্ষে রেখেছে। দিন দুয়েক আগে চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড। কৃষক আন্দোলন নিয়ে তাঁর অসংবেদী মন্তব্যের কারণে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর খেপে গিয়ে চড় মেরেছেন তাঁকে। সে সময়ে দিল্লি যাওয়ার জন্যই বিমান ধরতে গিয়েছিলেন তিনি। 

সেই বিতর্কের পাহাড় পার করে ফের অভিনেত্রী ও জননেত্রী সুলভ ভিডিও পোস্ট করলেন তিনি। লিখলেন, 'আমার শপথের দিন, কেমন লাগছে?'

সত্যি কথা বলতে গেলে, মুক্তো এবং পান্নার নেকলেস-দুলে ভারি সুন্দর লাগছে কঙ্গনাকে। সাদা-ঘেঁষা আইভরি রঙের শাড়িতেও দারুণ মানিয়েছে তাঁকে। নামমাত্র মেকআপেও তিনি সুন্দরী।

অভিনেতা-রাজনীতিবিদ এবং বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে মান্ডি লোকসভা আসনে লড়ে, ৭৪,৭৫৫ ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। এর পরেই শপথ নিতে রবিবার পৌঁছেছেন রাষ্ট্রপতি ভবনে। 


```