Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌগত রায়ের ফ্লেক্স ছেঁড়ার ভিডিও তৃণমূলের হাতে! জানতে পেরে ব্যবসায়ীর উপর চড়াও হল বিজেপি

এরপরে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন বিজেপির ওই নেতা। কেন তৃণমূলকে ওই ব্যবসায়ী ফুটেজ দিয়ে দিলেন সেই কৈফিয়ত চাওয়া হয়। অভিযোগ ব্যবসায়ীকে মারধরও করা হয়।

সৌগত রায়ের ফ্লেক্স ছেঁড়ার ভিডিও তৃণমূলের হাতে! জানতে পেরে ব্যবসায়ীর উপর চড়াও হল বিজেপি

সৌগত রায়ের ফ্লেক্স ছেঁড়ার ভিডিও তৃণমূলের হাতে

শেষ আপডেট: 28 May 2024 14:59

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে সৌগত রায়ের ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে বেলঘরিয়ার এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর দাদার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, যেদিন সৌগত রায়ের প্রচারের ফ্লেক্স ও ব্যানার ছেঁড়া হয়েছিল, সেদিনের ঘটনা এক ব্যবসায়ীর দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজই ওই ব্যবসায়ী তৃণমূলের হাতে তুলে দেন। এর পরেই বিজেপি নেতা ও তাঁর দাদা ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ।    

কয়েকদিন আগে কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারের ফ্লেক্স ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে। বাটার মোড় এলাকার এই ঘটনার পিছনে বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর দলবলের হাত রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। ওই এলাকায় শুভজিৎ পোদ্দার নামে এক ব্যবসায়ীর দোকান রয়েছে। তাঁর দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কে বা কারা ওই তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়েছিল, সেই সবই তাঁর দোকানের সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। সেই ফুটেজ ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করেছিল তৃণমূলের নেতা-কর্মীরা। এই খবর অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ্ত রায়ের কাছে পৌঁছয়। অভিযোগ, এরপরে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন বিজেপির ওই নেতা। কেন তৃণমূলকে ওই ব্যবসায়ী ফুটেজ দিয়ে দিলেন সেই কৈফিয়ত চাওয়া হয়। অভিযোগ ব্যবসায়ীকে মারধরও করা হয়। এই ঘটনার ছবিও ব্যবসায়ীর বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে। আক্রান্ত ব্যবসায়ী ওই সিসিটিভি ফুটেজ নিয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

এই বিষয়ে বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল চক্রান্ত করে চলেছে। সন্দেশখালির ভিডিওর উল্লেখ করে বিজেপির উত্তর শহরতলির জেলা কমিটির সদস্য কিশোর কর বলেন, তৃণমূল আগেও এমন করেছে। সন্দেশখালির অনেক ভিডিয়ো সামনে এনে বিজেপিকে বদনাম করার চেষ্টা করেছে। এক্ষেত্রেও বিজেপি বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে।


```