Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোড-শো চলার সময় উড়ে এল ঢিল, কপাল ফাটল অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির

রোড-শো চলার সময়ে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়ে কেউ। কপালে লেগে রক্তারক্তি কাণ্ড হয়।

রোড-শো চলার সময় উড়ে এল ঢিল, কপাল ফাটল অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির

শেষ আপডেট: 15 April 2024 11:48

দ্য ওয়াল ব্যুরো: ভোটের প্রচারে বেরিয়ে ঢিলের ঘায়ে আহত হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন্মোহন রেড্ডি। সূত্রের খবর, শনিবার প্রচারে বেরিয়েছিলেন তিনি। রোড-শো চলার সময়ে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়ে কেউ। কপালে লেগে রক্তারক্তি কাণ্ড হয়। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় রোড-শো।

বিজয়ওয়াড়ায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআরসিপির প্রধান। সেখানে ‘মেমান্থা সিদ্ধম’ র‌্যালি চলছিল তাঁর। হুডখোলা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে কথাও বলছিলেন। এই জনসংযোগ যাত্রায় বহু মানুষের ভিড় হয়েছিল। আচমকাই একটি ঢিল উড়ে আসে জগন্মোহন রেড্ডির দিকে। কপালে মাঝখানে গিয়ে আঘাত করে সেটি। রক্ত বেরোতে থাকে কপাল দিয়ে।

জানা গেছে, বাম ভ্রূ-র উপরে ঢিলের আঘাতে কেটে গেছে মুখ্যমন্ত্রীর। তাঁর চোখ কোনওভাবে বেঁচে যায়। ঘটনার পরেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাম চোখের উপরে দুটো সেলাই পড়ে। প্রাথমিক চিকিৎসার পরে তিনি এখন ঠিক আছেন বলেই খবর।

সূত্রের খবর, জগনের বাঁ চোখের উপরেই ক্ষত তৈরি হয়েছে। ঘটনার সময়ে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বিধায়ক ভেল্লামপল্লি। তাঁরও আঘাত লেগেছে বলে খবর। তবে সেসবের তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী আবার প্রচার শুরু করবেন বলে জানা যাচ্ছে। 


```