Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি! কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

প্রতিটি বিধানসভা এলাকায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাটের গণনা করা হয়।

সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি! কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 2 April 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি বিধানসভা এলাকায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাটের গণনা করা হয়। এমন রীতি চলে আসছে। তবে এখন থেকে প্রতিটি বিধানসভা এলাকার সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনা করা সম্ভব কি না, কমিশনের কাছে তা জানতে চাইল শীর্ষ আদালত।

এ ব্যাপারে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়াল৷ ওই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভই ও সন্দীপ মিশ্রর বেঞ্চ।

আদালতে অরুণবাবু জানান, প্রতিটি ভোটার যেন ভিভিপ্যাটে নিজেদের নিজেদের স্লিপ নিজে হাতে জমা দিতে পারে এবং প্রতিটি ভোট গোনার ক্ষেত্রে যেন ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হয়৷ এর জন্য প্রতিটি কেন্দ্রে ভিভিপ্যাট সামলানোর জন্য অতিরিক্ত সময় ও অতিরিক্ত আধিকারিক নিয়োগ করারও আবেদন জানান তিনি। সেক্ষেত্রে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে ভিভিপ্যাট স্লিপ গণনার কাজ সম্পূর্ণ হবে বলেও আদালতে জানিয়েছেন তিনি।

আবেদনেকারীর তরফে আদালতে এও বলা হয়,  সরকার প্রায় ২৪ লক্ষ  ভিভিপ্যাট কেনার জন্য যেখানে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে,  সেখানে মাত্র ২০ হাজার ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে কেন। এরপরই প্রতিটি ভিভিপ্যাটের স্লিপ গণনা বাধ্যতামূলক করার আবেদন জানানো হয়।

আদালত এ ব্যাপারে কমিশনের জবাব তলব করেছে। আদালতের নির্দেশ সামনে আসার পরই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টুইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।


```