Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়িতে অর্জুন! বললেন, যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে, ছোটভাইকে সঙ্গে নেব

মঙ্গলবার সাত সকালে আর্শীবাদ নিতে পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিআইএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে।

তৃণমূল নেতার বাড়িতে অর্জুন! বললেন, যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে, ছোটভাইকে সঙ্গে নেব

শেষ আপডেট: 26 March 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: ডান-বাম নির্বিশেষে সকলের ভোট যেন তাঁর ঝুলিতে আসে, এমন মনোভাব নিয়ে সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার সাত সকালে আর্শীবাদ নিতে পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিআইএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে।

সেখান থেকে বেরিয়ে অর্জুন যান কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা প্রিয়াংশু পান্ডের বাড়িতে। প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এলাকায় যথেষ্ট সুনাম আছে প্রিয়াংশুর বাবা পূজারী ধনুষধারী পান্ডের। তাঁর কাছ থেকে ভোটের আর্শীবাদ নেন অর্জুন। বেশ কিছুক্ষণ ওই তৃণমূল নেতার বাড়িতে ছিলেন ব্যারাকপুরের সাংসদ।

উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন। তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি। পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। ফলে আবার ভোটের মুখেই গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন। বিজেপি তাঁকে প্রার্থীও করেছে।

স্বাভাবিকভাবে তৃণমূলের স্থানীয় নেতা প্রিয়াংশুর বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন ঘিরে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি ঘাসফুল বদল করে প্রিয়াংশু গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন? জল্পনাকে আরও চড়িয়ে দিয়েছেন প্রিয়াংশু নিজেই।

'অর্জুনদা আমার অভিভাবক।  ওর হাত ধরেই রাজনীতিতে যোগ দিই', জানিয়ে প্রিয়াংশু বলেন, "অপেক্ষা করুন।  সময় আসলে অনেক কিছু দেখতে পাবেন!"
ধোঁয়াশা বজায় রেখে অর্জুনও বলেছেন, "যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে। ছোট ভাই প্রিয়াংশুকে সঙ্গে নেব।"

কাঁকিনাড়া অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে প্রিয়াংশুর বাবা ধনুষধারী পান্ডের। পর্যবেক্ষকদের মতে, প্রিয়াংশুকে দলে টেনে ওই এলাকায় তৃণমূলকে ভোটে টেক্কা দিতে চাইছেন অর্জুন।


```