Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কৃষ্ণজন্মভূমি মথুরায় বিজেপির 'ইজ্জত' রক্ষা করলেন শোলের বাসন্তী হেমা মালিনী

কৃষ্ণজন্মভূমি মথুরায় বিজেপির 'ইজ্জত' রক্ষা করলেন শোলের বাসন্তী হেমা মালিনী

হেমা মালিনী।

শেষ আপডেট: 4 June 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: 'কৃষ্ণের গোপিনী' হেমা মালিনী জিতলেন। উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে শোলের বাসন্তী টাঙ্গার একটিও চাকা না ভেঙে ভরাডুবির ভোটবাজারে ইজ্জত রক্ষা করলেন বিজেপির। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুকেশ ধাঙ্গরকে ২ লক্ষ ৯৩ হাজার ৪০৭ ভোটে হারিয়ে দেন ধর্মেন্দ্রর 'ড্রিমগার্ল।'

ভোটপ্রচারে নেমে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের গোপী বলে পরিচয় দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী তথা কৃষ্ণজন্মভূমি মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী। মথুরার সাংসদ হেমা এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হয়েছেন। হেমার দাবি, আমি নামযশ কামানোর জন্য রাজনীতিতে আসিনি। অন্য কিছু আমদানির জন্য পতাকা হাতে ধরিনি। আমি কৃষ্ণের গোপী। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী মাত্রেই ভালোবাসেন, স্নেহ করেন। সে কারণে ব্রজবাসীদের জন্য কিছু করতে পারলেই তাঁর উপর কৃষ্ণের অপার করুণা ও আশীর্বাদ ঝরে পড়বে জানান অভিনেত্রী।

হেমার আরও দাবি, আমি গত ১০ বছর ধরে ব্রজবাসীদের সেবা করে আসছি। তৃতীয়বারের জন্য ব্রজবাসীদের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানান শোলের বাসন্তী।

তিনি বলেন, ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমা প্রকল্প খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ওই কাজ সম্পূর্ণ করাই হবে আমার প্রধান কাজ। মথুরাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চাই। ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমার জন্য কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করায় তাঁকেও ধন্যবাদ জানান ধর্মেন্দ্র-ঘরণী। এই প্রকল্পে আরও ৬ হাজার কোটি টাকা লাগবে।

সাদা-কালো থেকে রঙিন এবং ডিজিটাল সিনেমা, এই যুগে অভিনয় করা ড্রিমগার্লের দাবি, রাস্তাঘাটের উন্নতি হলে পর্যটন ব্যবস্থার উন্নতি হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। যমুনা নদীর সংস্কারের গুরুত্বের কথাও জোর দিয়ে বলেন হেমা। তিনি বলেন, গঙ্গা নদী অ্যাকশন প্ল্যানে অনেক কাজ হলেও যমুনা আগের মতোই উপেক্ষিত থেকে গিয়েছে।


```