Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি থেকে শিক্ষা নেওয়া উচিত! দিনহাটায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের

মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়।

সন্দেশখালি থেকে শিক্ষা নেওয়া উচিত! দিনহাটায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের

রাজ্যপাল সিভি আনন্দ বোস - ফাইল চিত্র

শেষ আপডেট: 20 March 2024 22:09

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র। এই ঘটনায় রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেন। গোটা ঘটনার রিপোর্ট তলবও করেন তিনি। বুধবার রাতে দিনহাটায় গিয়ে কড়া বার্তাও দিলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায় উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। 

দিনহাটার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল। তা চলবে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত।  যার জেরে বুধবার বৃষ্টি ভেজা দিনহাটায় সকাল থেকেই  শুনশান রাস্তাঘাট। বন্ধ রয়েছে দোকানপাট। এই পরিস্থিতির মধ্যেই সন্ধের কিছু পর দিনহাটায় পৌঁছন রাজ্যপাল বোস। তিনি সেখানে বলেন, ''কেউ যদি মনে করে গুন্ডারা ছাড় পেয়ে যাবে, তাহলে সন্দেশখালি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।'' পাশাপাশি তিনি আরও একবার মনে করিয়ে দেন, বাংলায় রাজনৈতিক হিংসার বিষয়ে জিরো টলারেন্সই মানা হবে। 

লোকসভা নির্বাচনে গ্রাউন্ড জিরো থেকে তদারকি করবেন বলে আগেই জানিয়েছিলেন সি ভি আনন্দ বোস। যে কোনও সমস্যা কিংবা ঝামেলার পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন রাজ্যপাল, এমনই বার্তা দিয়েছিলেন। সেই মতো রাজভবনে বিশেষ সেলও খুলেছেন রাজ্যপাল। এরই মধ্যে দিনহাটার ঘটনা। সেখানে পৌঁছেও হিংসার বিরুদ্ধে কড়া মনোভাব ব্যক্ত করলেন বোস। 

কিন্তু ঠিক কী হয়েছিল দিনহাটায়? বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানা হয়েছে। অন্যদিকে, উদয়ন গুহ দাবি করেন, এক তৃণমূল নেতার বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গেলে নিশীথ প্রামাণিক ও তাঁর দলবল এলাকায় উত্তেজনা ছড়ায়। রাস্তার উপরেই কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রী সংঘর্ষে জড়িয়ে পড়েন। 


```