Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার জিতলে মোদী পুরোপুরি স্বৈরশাসক হয়ে উঠবেন, ফের সরব অর্থমন্ত্রী নির্মলার স্বামী

ইলেক্টোরাল বন্ডকে তিনি পৃথিবীর বৃহত্তম দুর্নীতি বলে অভিহিত করেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ড.পরাকলা প্রভাকর এবার আরও চড়া সুরে বলেছেন, ২০২৪-এর লোকসভার ভোট হতে চলেছে মোদী বনাম দেশবাসীর। 

এবার জিতলে মোদী পুরোপুরি স্বৈরশাসক হয়ে উঠবেন, ফের সরব অর্থমন্ত্রী নির্মলার স্বামী

নরেন্দ্র মোদী ও ড.পরাকলা প্রভাকর

শেষ আপডেট: 9 April 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: ইলেক্টোরাল বন্ডকে তিনি পৃথিবীর বৃহত্তম দুর্নীতি বলে অভিহিত করেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ড.পরাকলা প্রভাকর এবার আরও চড়া সুরে বলেছেন, ২০২৪-এর লোকসভার ভোট হতে চলেছে মোদী বনাম দেশবাসীর। 

তাঁর আর একটি পরিচয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী তিনি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরা বলেছেন, ইলেক্টোরাল বন্ড বিজেপির মুখোস খুলে দিয়েছে। মানুষ এই বিষয়টিকে বিবেচনায় রেখে ভোট দেবে এবার। 

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মোদী ফের প্রধানমন্ত্রী হলে কি পুরোমাত্রায় স্বৈরশাসক হয়ে উঠবেন। পরাকলার জবাব, এই ব্যাপারে সংশয়ের কোনও অবকাশ নেই। তিনি পুরোপুরি স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করবেন। সংবিধান বদলের পাশাপাশি এক দেশ-এক ভোট-এক ভাষা ব্যবস্থা কায়েম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরাকলা।

প্রসঙ্গত, স্ত্রী অর্থমন্ত্রী হলেও দেশের আর্থিক অবস্থা নিয়েও এর আগে একাধিকবার সরব হয়েছেন পরাকলা। প্রশ্ন তুলেছেন কীভাবে ভারতকে বিশ্বের পঞ্চম অর্থনীতি বলা হচ্ছে। লক্ষণীয় হল, নিপূণ দক্ষতায় স্বামীর সমালোচনার প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন নির্মলা। রাজ্যসভার সদস্য নির্মলাকে দল এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে বলেছিল। সংবাদমাধ্যমকে নির্মলা বলেছেন, দলের কথায় তিনি সায় দেননি। কারণ, লোকসভা নির্বাচনে লড়াই করার মতো টাকাকড়ি তাঁর নেই। অর্থমন্ত্রীর এই মন্তব্যও বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। নির্মলার ওই মন্তব্যের পর পরই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ভেসে উঠেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নাম। মোদী ফের সরকার গড়তে পারলে নির্মলার জায়গায় শক্তিকান্ত অর্থমন্ত্রী হতে পারেন বলে খবর। 

প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন, এবার চারশো আসনে জিতে তৃতীয়বােরর জন্য ক্ষমতাসীন হবেন তিনি। এরমধ্যে বিজেপি একাই ৩৭০ আসন পাবে। পরাকলা প্রধানমন্ত্রীর এই দাবিকে জুমলা অর্থাৎ মিথ্যা প্রচার বলে অভিহিত করে বলেছেন, পদ্ম-পার্টি বড়জোর ২৩০টি আসন পেতে পারে। আর তেমন পরিস্থিতি তৈরি হলে মোদীর তৃতীয়বার ক্ষমতায় ফেরা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাঁর কথায়, ২০২৪-এর ভোট হতে চলেছে ভারতের জনগণ বনাম নরেন্দ্র মোদীর। মানুষ ভোট দেবেন বেকারি, মূল্যবৃদ্ধি, দারিদ্রের ইস্যুতে।


```