Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পঞ্চম দফায় ৭৮ শতাংশ ভোট পড়েছে বাংলায়, চূড়ান্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন

মঙ্গলবার পঞ্চম দফার ভোটের চূড়ান্ত ভোট শতাংশের তথ্য দিল কমিশন।

পঞ্চম দফায় ৭৮ শতাংশ ভোট পড়েছে বাংলায়, চূড়ান্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন

পঞ্চম দফার ভোটের চূড়ান্ত ভোট শতাংশের পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 21 May 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: প্রথম চার দফার মতো পঞ্চম দফাতেও বাংলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ভোটের দিন জানা গেছিল রাজ্যের সাত কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৭৩ শতাংশ। মঙ্গলবার পঞ্চম দফার ভোটের চূড়ান্ত ভোট শতাংশের তথ্য দিল কমিশন। বাংলায় ভোট পড়েছে ৭৮ শতাংশের কিছু বেশি।

পঞ্চম দফায় সারা দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রেও ভোট ছিল। সেগুলি হল, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ ও আরামবাগ।। কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত ভোট পড়ল।

বনগাঁ - ৮১.০৪ শতাংশ
ব্যারাকপুর- ৭৫.৪১
হাওড়া- ৭১.৭৩
উলুবেড়িয়া- ৭৯.৭৮
 শ্রীরামপুর- ৭৬.৪৪
হুগলি- ৮১.৩৮
আরামবাগ- ৮২.৬২

কমিশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ভোট পড়েছে আরামবাগ কেন্দ্রে এবং ভোটদানের হার সবচেয়ে কম হাওড়ায়। রাজ্যে পঞ্চম দফায় গড়ে ভোট পড়েছে ৭৮.৪৫ শতাংশ। 

সোমবার বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫৬.৬৮ শতাংশ। রাজ্যের হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গেই। তার পরেই রয়েছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬১.৯০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। 


```