Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক্সিট পোল নিয়ে ‘ইউটার্ন’ কংগ্রেসের, বিতর্কে অংশ নিচ্ছে দল, মত বদলের কারণ কী

এক্সিট পোল নিয়ে সিদ্ধান্ত বদলে ফেলল কংগ্রেস।

এক্সিট পোল নিয়ে ‘ইউটার্ন’ কংগ্রেসের, বিতর্কে অংশ নিচ্ছে দল, মত বদলের কারণ কী

এক্সিট পোল নিয়ে সিদ্ধান্ত বদলে ফেলল কংগ্রেস

শেষ আপডেট: 1 June 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো: এক্সিট পোল নিয়ে সিদ্ধান্ত বদলে ফেলল কংগ্রেস। দলের নেতা  পবন খেরা ইন্ডি জোটের বৈঠকের পর জানিয়েছেন, দল বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্কে অংশ নেবে। 

শুক্রবার রাতেই কংগ্রেস জানিয়েছিল এক্সিট পোল নিয়ে টিভি বিতর্কে দলের কেউ অংশ নেবেন না। দল ব্যাখ্যা দিয়েছিল বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওই সমীক্ষার ফলে বিজেপির প্রভাব কাজ করছে বলেও ইঙ্গিত করে দল। 

শনিবার সকালে রাহুল গান্ধীও বলেন, বুথ ফেরত সমীক্ষাকে যেন দলের কর্মী-সমর্থকেরা বিশেষ গুরুত্ব না দেন। ফলাফল যাই হোক না কেন তা কানে না তুলে গণনা নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। হাত শিবিরের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে কালক্ষেপ করেনি বিজেপি। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলের উদ্দেশে বলেন, ‘সত্যটা স্বীকার করে নেওয়াই ভাল যে কংগ্রেস এবারও সরকার গড়তে পারছে না।’ শাহ আরও বলেন, ‘এটাই কংগ্রেসের সমস্যা। দলটা সত্যটা মেনে নিতে পারে না।’

দুপুরের পর কংগ্রেস নিজেই সিদ্ধান্ত বদলে ফেলে। ইন্ডি জোটের বৈঠকে শরিক নেতারা বলেন, বিতর্ক অংশ না নিলেই বরং কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে যাবে। কংগ্রেসের উচিত হবে বিতর্কে অংশ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হওয়া। গেরুয়া শিবির কীভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিতর্কে তা তুলে ধরার পরামর্শ দেন একাধিক প্রবীণ নেতা।


```