Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

‘সবাই পস্তাবে’! ইলেকটোরাল বন্ড নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী

ইলেকটোরাল বন্ড নিষিদ্ধ হওয়ার ফলে একদিন সবাইকে পস্তাতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

‘সবাই পস্তাবে’! ইলেকটোরাল বন্ড নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী

শেষ আপডেট: 16 April 2024 07:50

দ্য ওয়াল ব্যুরো: ইলেকটোরাল বন্ড নিষিদ্ধ হওয়ার ফলে একদিন সবাইকে পস্তাতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে সুপ্রিম কোর্টের নির্দেশের তীব্র সমালোচনা করে মোদী বলেন, "ইলেকটোরাল বন্ডের মাধ্যমে স্বচ্ছতা তৈরি হচ্ছিল। কে টাকা দিচ্ছে, কোথায় সেই টাকা যাচ্ছে, এসব নিয়ে প্রকৃত তথ্য সামনে আসছিল। কিন্তু যেভাবে এই বন্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তাতে একদিন সবাইকে পস্তাতে হবে।"

মোদীর আরও দাবি, "এর ফলে দেশে কালো টাকার লেনদেন আরও বাড়বে।"

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার কীভাবে কালো টাকার ব্যবহার আটকাতে একের পর এক নিয়ম চালু করেছে সেই প্রসঙ্গও এদিন ফের উল্লেখ করেছেন মোদী।

সংবাদ সংস্থার কাছে প্রধানমন্ত্রীর দাবি, "মানুষের টাকাতেই ভোট হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণেই ১ হাজার, ২ হাজার টাকার নোটও বাতিল করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার জন্যই বন্ড চালু করা হয়েছিল।"


```