Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, নালিশ জানিয়েছিল কংগ্রেস

তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কংগ্রেস।

বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, নালিশ জানিয়েছিল কংগ্রেস

বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 9 May 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মাঝে আবার আইসি বদল। এবার বহরমপুরের আইসিকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। সেই অভিযোগের পরই সিদ্ধান্ত নিল কমিশন। 

আগামী ১৩ মে বহরমপুরে ভোট। আর তার আগেই বহরমপুরের আইসিকে সরাল কমিশন। এর আগে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি মুকেশ কুমারকে নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর। তাঁর কথায়, এই অফিসার একজন ক্রিমিনালের থেকে কম নন! 

ভোট শুরুর আগে রামনবমীর দিন বহরমপুরে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এনআইএ তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির বক্তব্য ছিল, যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই। বহরমপুরের ভোট পিছনোর পরামর্শ দেওয়া হয়। যদিও ভোট পিছোয়নি কমিশন।  


```