
শেষ আপডেট: 6 April 2024 07:52
দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদ ও নয়ডায় অর্ধেকেরও বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন।
কমিশন সূত্রের খবর, দুটি আসনে মোট ৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যার মধ্যে ৪০টি বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গাজিয়াবাদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৪ জন প্রার্থীর আবেদন মঞ্জুর হয়েছে। একইভাবে গৌতম বুদ্ধ নগরে ৩৪ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের আবেদন বাতিল করা হয়েছে।
উত্তরপ্রদেশের এই দুটি লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী ২৬ এপ্রিল। গাজিয়াবাদ ও নয়ডায় ভোটারের সংখ্যা প্রায় ৫৫ লক্ষ।
মনোনয়ন বাতিলের পর গাজিয়াবাদে যাঁরা ভোটে লড়ার বৈধ্যতা পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি-র অতুল গর্গ, কংগ্রেসের ডলি শর্মা, বিএসপি-র নন্দ কিশোর পুন্ডির, রাষ্ট্র নির্মাণ পার্টির আনন্দ কুমার, রাষ্ট্রীয় জন কর্মথ পার্টির আনশুল গুপ্ত, সুভাষবাদী ভারতীয় সমাজবাদী পার্টির ধীরেন্দ্র সিং ভাদা প্রমুখ। এছাড়াও একাধিক নির্দল প্রার্থী এখান থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে গৌতম বুদ্ধ নগরে লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপির মহেশ শর্মা, সমাজবাদী পার্টির মহেন্দ্র সিং নগর, বিএসপির রাজেন্দ্র সিং সোলাঙ্কি, রাজীব মিশ্র (জয় হিন্দ ন্যাশনাল পার্টি), নরেশ নৌটিয়াল (ভারতীয় রাষ্ট্রীয় জনসত্তা), মনীশ কুমার দ্বিবেদী (অখিল ভারতীয় পরিবার)। পার্টি), রণ সিং দুডি (সুপার পাওয়ার ইন্ডিয়া পার্টি), নরবেশ্বর (সুভাষবাদী ভারতীয় সমাজবাদী পার্টি), কিশোর সিং (ন্যাশনাল পার্টি) প্রমুখ। রয়েছেন একাধিক নির্দল প্রার্থীও।
কমিশন সূত্রের খবর, জমা দেওয়া মনোনয়নে একাধিক ত্রুটির কারণেই অর্ধেকের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একসঙ্গে এতজন প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।