Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের পরবর্তী ডিজি হলেন বিবেক সহায়, জারি হল বিজ্ঞপ্তি

রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদে এলেন বিবেক সহায়।

রাজ্যের পরবর্তী ডিজি হলেন বিবেক সহায়, জারি হল বিজ্ঞপ্তি

বিবেক সহায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 18 March 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদে এলেন বিবেক সহায়। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের। তাঁদের মধ্যে থেকে বিবেক সহায় ডিজির পদে এলেন। 

বিবেক সহায়ের অবসর আগামী মে মাসে হওয়ার কথা। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম ছিল বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল। অবশেষে বিবেক সহায়কেই বেছে নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এবার দেখার নবান্নের সিদ্ধান্তে নির্বাচন কমিশন সিলমোহর দেয় কিনা। পুরো বিষয়টি নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। গত নভেম্বর মাসে বিবেক সহায়কে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। তাঁকে ছাড়াও যে দুজনের নাম তালিকায় ছিল সেই রাজেশ কুমার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান এবং সঞ্জয় মুখোপাধ্যায় এখন ডিজি ফায়ার। 

৩১ মে বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা। এদিকে লোকসভা ভোট চলবে ৪ জুন পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মান্যতা আদৌ দেবে কিনা নির্বাচন কমিশন। এটাই এখন দেখার বিষয় যে, কমিশন শেষমেষ কী সিদ্ধান্ত নেয়। 

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র রাজীব কুমারের ক্ষেত্রে নেওয়া হয়নি। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মিজ়োরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।


```