Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন

ভোটের আগে ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল। তালিকায় আছে পশ্চিমবঙ্গও। 

পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

শেষ আপডেট: 2 April 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলা সহ একাধিক রাজ্যের বিভিন্ন পদে বদল করা হয়েছে। এবার ভোটের আগে ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল। তালিকায় আছে পশ্চিমবঙ্গও। 

বাংলায় বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহাকে। এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন আইপিএস অনিল কুমার শর্মা। পশ্চিমবঙ্গ ছাড়াও যে পাঁচটি রাজ্যে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, সেগুলি হল, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ে বাংলায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক ছিলেন অনিল কুমার শর্মাই। বিশেষজ্ঞদের মত, সেই অভিজ্ঞতাই যাতে তিনি কাজ লাগাতে পারেন এই ভোটে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের লোকসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গা থেকে মাদক থেকে শুরু করে নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকেই সব সময় নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটের সময়ও যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা করার চেষ্টা এখন থেকেই করা হচ্ছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করাই বিশেষ পর্যবেক্ষকদের মূল কাজ হবে।

জাতীয় নির্বাচন কমিশন বিহারে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে অবসরপ্রাপ্ত আইএএস মনজিৎ সিংকে, আর সে রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হয়েছেন বিবের দুবে। মহারাষ্ট্রে বিশেষ পর্যবেক্ষক ধর্মেন্দ্র এস গাঙ্গোয়াড়, পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্র। ওড়িশায় বিশেষ পর্যবেক্ষক যোগেন্দ্র ত্রিপাঠী এবং পুলিশ পর্যবেক্ষক রজনীকান্ত মিশ্র। পাশাপাশি উত্তরপ্রদেশে বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক মনমোহন সিংহ। অন্ধ্রপ্রদেশে বিশেষ পর্যবেক্ষক মোহন মিশ্র এবং পুলিশ পর্যবেক্ষক দীপক মিশ্র।


```