Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে তিন দুঁদে আইপিএসকে পুলিশ অবজার্ভার করে পাঠাচ্ছে কমিশন

বাংলায় প্রথম দফার নির্বাচনে তিন দুঁদে আইপিএস অফিসারকে পুলিশ অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তাঁরা ডিজি ও আইজি পদমর্যাদার পুলিশ কর্তা। 

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে তিন দুঁদে আইপিএসকে পুলিশ অবজার্ভার করে পাঠাচ্ছে কমিশন

তিন আইপিএস অফিসার এবার পুলিশ অবজার্ভার

শেষ আপডেট: 22 March 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় প্রথম দফার নির্বাচনে তিন দুঁদে আইপিএস অফিসারকে পুলিশ অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তাঁরা ডিজি ও আইজি পদমর্যাদার পুলিশ কর্তা। 

কমিশন জানিয়েছে, কোচবিহার জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হবে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার কুমার বিশ্বজিৎকে। এই পুলিশ কর্তা অন্ধ্রে ডিজি পদ মর্যাদায় রয়েছেন। তিনি রাষ্ট্রপতির পুলিশ মেডেল পাওয়া অফিসার। আলিপুরদুয়ারে পুলিশ অবজার্ভার করা হচ্ছে সিনিয়র আইপিএস অফিসার পুনিত রাস্তোগিকে। তিনি এখন বিএসএফ তথা বর্ডার সিকিউরিটি ফোর্সে ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। আর জলপাইগুড়ি জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হচ্ছে হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার চাক্কিরালা সম্ভাশিব রাওকে। 

বাংলায় ভোটে রাজনৈতিক হিংসার ইতিহাস সুদীর্ঘ। সেই বাম জমানা থেকে চলছে। লোকসভা ভোটে প্রথম দফায় যে ৩ আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে সবচেয়ে উত্তেজনা প্রবণ হল কোচবিহার। গত লোকসভা ভোটে কোচবিহারে বড় অশান্তির ঘটনা ঘটেছিল। তা ছাড়া পঞ্চায়েত ভোটেও হিংসার ঘটনা ঘটেছিল কোচবিহারে। কমিশন সূত্রে বলা হচ্ছে, গত ভোটের কথা মাথায় রেখে এবার কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। 

তিন পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও এই তিন আসনের জন্য পাঠাচ্ছে নির্বাচন কমিশন। কোচবিহারে জেনারেল অবজার্ভার করা হচ্ছে রাজস্থানের শুল্ক দফতরের সিনিয়র আইএএস অফিসার রবি কুমার সুরপুরকে। আলিপুরদুয়ারে জেনারেল অবজার্ভার করা হচ্ছে কর্নাটক ক্যাডারের অফিসার পাতিল শিবনাগরকে আর জলপাইগুড়িতে জেনারেল অবজার্ভার করা হচ্ছে ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার সুধাংশু মোহন শ্যামলকে।


```