Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগে বাপ তো ঠিক করুন, দিলীপের কুবাক্যের বিরুদ্ধে হই হই করে নেমে পড়লেন কুণাল, চন্দ্রিমারা

দিলীপ বলেন, ওনাকে বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। বাংলার মানুষ কখন ধাক্কা দেবে বুঝতেও পারবেন না। 

আগে বাপ তো ঠিক করুন, দিলীপের কুবাক্যের বিরুদ্ধে হই হই করে নেমে পড়লেন কুণাল, চন্দ্রিমারা

দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 26 March 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে ইস্তক দিলীপ ঘোষ যেন কিছুট স্তিমিতই ছিলেন। কিন্তু তাঁকে নতুন আসন তথা বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়ে দেওয়ার পর থেকেই পুরনো ফর্মে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। 

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন,“উনি গোয়ায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে। আগে বাপ তো ঠিক করুন।” এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, ওনাকে বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। বাংলার মানুষ কখন ধাক্কা দেবে বুঝতেও পারবেন না। 

দিলীপ ঘোষের এহেন মন্তব্যে আপত্তি জানিয়ে হই হই করে নেমে পড়েন তৃণমূলের মন্ত্রী-মুখপাত্ররা। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেন, দিলীপের এই মন্তব্য চরম নারীবিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে এ ধরনের মন্তব্য শুধু কদর্য তা নয়, এটা বাংলাকে অপমানের সামিল। 

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই প্রথম এ ধরনের কথা বললেন তা নয়। একুশের বিধানসভা ভোটের সময়ে তিনি বলেছিলেন, প্রচারে গিয়ে যদি পায়ের প্লাস্টার দেখাতে হয়, তাহলে উনি বারমুডা পরে বেরোন। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল রাজ্য রাজনীতিতে। 

রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর অনেকে মনে করেন, একুশের ভোটে দিলীপ ঘোষের কুবাক্যের কারণে তাঁদের ক্ষতি হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্সি রেঞ্জে তাদের একটি ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, মমতার বিরুদ্ধে দিলীপের ব্যক্তি আক্রমণ অনেকেই ভাল ভাবে নেননি। শাসক দল যখন বাংলা নিজের মেয়েকে চায় বলে প্রচার করছে, তখন দিলীপ মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে কটাক্ষ করায় নেতিবাচক প্রভাব পড়ে। ঘটনাচক্রে বাংলার মহিলাদের সমর্থন পেতে বিজেপি এবার সন্দেশখালির ঘটনাকে বেশি করে প্রচারের কৌশল নিয়েছে। তার মধ্যেই দিলীপ ব্যাটিং শুরু করে দিয়েছেন। 

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলও কৌশলে দিলীপের এদিনের মন্তব্য লুফে নিয়েছে। যেন তারা চাইছিল দিলীপও এরকম ভাবেই বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ তুলুন। দিলীপের এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছেও নালিশ জানাবে তৃণমূল।


```