Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবের কপ্টারে ধোঁয়া, অল্পের জন্য রক্ষা, মালদহে প্রচারে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী

অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

দেবের কপ্টারে ধোঁয়া, অল্পের জন্য রক্ষা, মালদহে প্রচারে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 3 May 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মালদহে প্রচারে গিয়ে বিপত্তি। রতুয়ায় সভা করে রানিনগরের পথে রওনা দিয়েছিলেন দেব। মাঝ আকাশে আচমকাই তাঁর কপ্টারে ধোঁয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গে জরুরী অবতরণ করে কপ্টারটি।

এদিন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রসূনবাবুকে পাশে নিয়ে রতুয়ায় রোড শো করেন তিনি। তারপরেই চপারে রওনা হন মুর্শিদাবাদের পথে। ওড়ার পাঁচ মিনিটের মধ্যে মাঝ আকাশে আচমকাই তাঁর কপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন কপ্টারের যাত্রীরা। চালক কোনওমতে মালদহ বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

জানা গেছে, মাঝ আকাশে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেবও। পরে ঘনিষ্ঠ বৃত্তে সেই অনুভূতির কথাও জানান। বলেন "খুব কাছ থেকে দেখলাম মৃত্যুকে।" তবে বরাতজোরে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। কপ্টারটি নামলে দেখা যায় সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে মেরামতির কাজ শুরু হয়। তবে সভার সময় এগিয়ে আসায় অপেক্ষা করেননি দেব। সড়কপথেই তিনি রওনা হয়ে যান মুর্শিদাবাদের রানিনগরের দিকে।

এ রাজ্যে কোনওমতে বিপত্তি এড়ালেও মহারাষ্ট্রের রায়গড়ে এদিন ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। ভোটের প্রচারে যাচ্ছিলেন এক মহিলা প্রার্থী। তাঁকে নেওয়ার জন্যই রওনা হয়েছিল হেলিকপ্টারটি। প্রার্থী ওঠার আগেই মাঝ আকাশে আগুন লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট।


```